skynews
৪ অগাস্ট ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই সনদের মূল চেতনার ভিত্তিতেই হবে সংবিধান সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

জুলাই সনদের মূল চেতনার ভিত্তিতেই হবে সংবিধান সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত ২০২৫ সালের ঐতিহাসিক জুলাই সনদের মূল ভাবধারা ও চেতনার আলোকে নেওয়া হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

জুলাই সনদের মূল চেতনার ভিত্তিতেই হবে সংবিধান সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী ৩৩টি রাজনৈতিক দলের সর্বসম্মত আকাঙ্ক্ষাকে ভিত্তি করেই প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, এই প্রক্রিয়া শুধু সংসদীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করা হবে।

তিনি আরও জানান, কমিটি খুব শিগগিরই ধারাবাহিক মতবিনিময় সভার আয়োজন করবে। এসব সভায় জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্য, আহত ও সংগ্রামী জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধিসহ দেশের জ্যেষ্ঠ সাংবাদিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি, অবসরপ্রাপ্ত বিচারক, জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী ও অংশীজন অংশ নেবেন।

এ ছাড়া, জুলাই সনদ প্রণয়নে যারা নিরলসভাবে কাজ করেছেন, তাদের সঙ্গেও আইনগত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানান আইনমন্ত্রী। তাঁর ভাষ্য, এর মাধ্যমে জুলাই সনদের প্রতিটি ধারাকে সাংবিধানিক আইনের যথাযথ পরিভাষায় রূপান্তর করা সম্ভব হবে।

Facebook Comments Box
See also  কক্সবাজারে অনিরাপদ প্যারাসেলিং বন্ধে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

১০

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১১

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১২

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১৩

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৪

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৫

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১৬

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১৭

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৮

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৯

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

২০