skynews
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকিতে নিয়োজিত বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ আরও এক বছর বাড়ানোর যুক্তরাষ্ট্রের প্রস্তাব আটকে দিয়েছে রাশিয়া ও চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করে দেশ দুটি প্রস্তাবটি বাতিল করে দেয়।

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১১টি দেশ যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে রাশিয়া ও চীনের ভেটোর কারণে প্রস্তাবটি পাস হতে পারেনি। পাকিস্তান ও সোমালিয়া ভোটদানে বিরত ছিল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে প্রস্তাবটি পাস হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিষেধাজ্ঞা কার্যকর রাখতে বিশেষজ্ঞ প্যানেলের ম্যান্ডেট আরও এক বছর বাড়ানোর উদ্যোগ নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া ও চীনের বিরোধিতায় সেই উদ্যোগ সফল হয়নি।

২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তির আওতায় ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ চালু করা হয়। এই ব্যবস্থার অধীনে চুক্তির কোনো স্বাক্ষরকারী দেশ মনে করলে যে ইরান চুক্তির শর্ত লঙ্ঘন করছে, তাহলে নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের সমর্থন ছাড়াই আগের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের প্রক্রিয়া শুরু করতে পারে।

২০২৫ সালে এই ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থার ব্যবহার করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নেয়।

Facebook Comments Box
See also  জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে ডাকসুর সমালোচনায় ছাত্রদল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১০

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

১১

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

১২

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

১৩

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১৪

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১৫

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১৬

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৭

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৮

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১৯

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

২০