skynews
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ট্রলারডুবিতে আট বাংলাদেশি নি*হ*তের ঘটনায় আন্তঃদেশীয় মানবপাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর থানার টেকেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে সিআইডির মানবপাচার প্রতিরোধ ও দমন দল (টিএইচবি) তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মাদারীপুরের রাজৈর থানার পূর্ব সরমঙ্গল গ্রামের মৃ*ত আশরাফ আলী বাঘার ছেলে মো. রফিকুল ইসলাম ওরফে রফিক বাঘা (৫৪) এবং গোপালগঞ্জের মুকসুদপুর থানার কানোরিয়া গ্রামের মৃ*ত দেলোয়ার হোসেনের ছেলে মো. আমির হোসেন স্বপন (৩৮)।

মামলার এজাহার ও সিআইডির তদন্ত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারির মধ্যে একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ভুক্তভোগীদের বৈধ পথে ইতালি পাঠানোর প্রলোভন দেখায়। পরে তাদের পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হয় এবং ভুক্তভোগীদের অবৈধভাবে লিবিয়ায় পাঠানো হয়।

লিবিয়া থেকে ইঞ্জিনচালিত ট্রলারে করে সমুদ্রপথে ইতালি পাঠানোর সময় তিউনিসিয়ার উপকূলের কাছে ট্রলারটি ডুবে যায়। এতে আট বাংলাদেশি প্রাণ হারান।

পরে সরকারি ব্যবস্থাপনায় নি*হ*তদের ম*র*দেহ দেশে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া একমাত্র ভুক্তভোগী আদালতে জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাচারকারী চক্রের সদস্যদের নাম ও পরিচয় সামনে আসে।

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নি*হ*ত রাসেল শেখ (১৯)-এর পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং পরে সেই টাকা পাচারকারী চক্রের অন্য সহযোগীদের কাছে পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেছেন।

সিআইডির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগেও রাজৈর থানায় মানবপাচার ও দণ্ডবিধির ৩০২ ধারায় হ*ত্যা মামলা রয়েছে।

এ মামলায় এর আগে গুরুদাস বারই (৪৫) ও মো. মোতলেব মাতব্বর (৬৮) নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছিল।

See also  উপজেলা নির্বাচনে নতুন আচরণবিধি- পোস্টার, মিছিল, শোডাউন নিষিদ্ধ

মানবপাচারের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সিআইডি বলেছে, তথ্য যাচাই না করে কোনো ব্যক্তিকে অর্থ বা পাসপোর্ট দেওয়া উচিত নয়। বিদেশে কর্মসংস্থান কিংবা ভ্রমণের ক্ষেত্রে সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত অর্থ দাবি, পাসপোর্ট জিম্মি করে রাখা কিংবা মানবপাচারের কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত নিকটস্থ থানা অথবা সিআইডিকে জানানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১০

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১১

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১২

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৩

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৪

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

১৫

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

১৬

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

১৭

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

১৮

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১৯

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

২০