
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে পাকিস্তানে সাধারণ মানুষের ওপর চাপ আরও বেড়েছে। পেট্রল ও ডিজেলের দাম বাড়ানোর পাশাপাশি জ্বালানি সাশ্রয় এবং সরকারি ব্যয় কমাতে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পাকিস্তানে প্রতি লিটার পেট্রলের দাম ৪ দশমিক ১০ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ৬ দশমিক ৪১ রুপি বাড়ানো হয়। এতে পেট্রলের নতুন দাম দাঁড়িয়েছে ৩৮৪ দশমিক ৩৪ রুপি এবং ডিজেলের ৪১৫ দশমিক ৮৩ রুপি।
দাম বাড়ার প্রভাব কিছুটা কমাতে বুধবার থেকে জ্বালানি ভর্তুকি চালু করেছে সরকার। তবে এই সুবিধা পেতে গাড়ি ও মোটরসাইকেল মালিকদের আগে নিবন্ধন করতে হচ্ছে। নিবন্ধন প্রক্রিয়ায় নানা সমস্যার অভিযোগও উঠেছে।
করাচির বাসিন্দা মোহাম্মদ মুশাররফ জানান, মোটরসাইকেল ও জাতীয় পরিচয়পত্রের নম্বর নিবন্ধনের জন্য তিনি কয়েক দিন ধরে চেষ্টা করেও সফল হননি। তার প্রশ্ন, এত জটিল প্রক্রিয়ার কারণে অশিক্ষিত মানুষ কীভাবে ভর্তুকির সুবিধা পাবেন?
এদিকে জ্বালানি সংকট মোকাবিলা এবং সরকারি ব্যয় নিয়ন্ত্রণে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এর মধ্যে রয়েছে—
জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে পাকিস্তান এর আগেও বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। চলতি বছরের এপ্রিলেও জ্বালানি ব্যবহার কমানোর লক্ষ্যে দেশটিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল।
নতুন এসব সিদ্ধান্তের মাধ্যমে জ্বালানি ব্যবহার কমানোর পাশাপাশি সরকারি ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে পাকিস্তান সরকার।
মন্তব্য করুন