skynews
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় নিহতদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামী বইমেলায় ‘শাপলা কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি আসিফ মাহমুদের প্রতি এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মামুনুল হক বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাষ্ট্রীয় পর্যায়ে প্রথমবারের মতো শাপলা চত্বরের শহীদ পরিবারগুলোকে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগের স্বীকৃতি ও কৃতিত্ব দিয়ে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তিনি।

শাপলা চত্বরের আত্মত্যাগকে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে খেলাফত মজলিসের আমির বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তি যেমন ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহিত ছিল, তেমনি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রেরণার শিকড় ২০১৩ সালের শাপলা চত্বরের আত্মত্যাগের মধ্যেও রয়েছে।

জুলাই আন্দোলনের শহীদদের মতো শাপলা চত্বরের শহীদদেরও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি সংসদ ও রাজপথে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে মামুনুল হক জানান, দীর্ঘ প্রচেষ্টার পর শাপলা স্মৃতি সংসদ শহীদদের একটি প্রামাণ্য তালিকা তৈরি করেছে। ‘শহীদনামা’ নামে প্রকাশিত স্মারকগ্রন্থে ওই তালিকা সংরক্ষণ করা হয়েছে। তার ভাষ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা হত্যাকাণ্ডের মামলা পরিচালনা এবং শহীদদের পরিচয় শনাক্ত করার ক্ষেত্রে তালিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে শাপলা স্মৃতি সংসদের সদস্যসচিব মাওলানা কামালউদ্দীনসহ সংগঠনের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে ইসলামী বইমেলায় ‘শাপলা স্মৃতি সংসদকে’ স্টল বরাদ্দ দেওয়ায় ইসলামিক ফাউন্ডেশন ও মেলা কর্তৃপক্ষের প্রতিও ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শাপলা চত্বরের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে দেশজুড়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও তথ্যচিত্র প্রদর্শন অব্যাহত রাখার ঘোষণা দেন মাওলানা মামুনুল হক।

Facebook Comments Box
See also  ছাত্রাবাসে বসেই মাদকের কারবার, অস্ত্র-গুলিসহ আটক ৩

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১০

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১১

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১২

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

১৩

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

১৫

মৃ*ত্যু*দণ্ডের পাশাপাশি কাদেরসহ ৫ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৬

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা

১৭

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসির নো কমেন্টস, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে সিদ্ধান্ত

১৮

শহীদ দুই সেনাসদস্যের পরিবার পাবে বাড়ি, চাকরি ও মাসিক ভাতা

১৯

লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার

২০