skynews
২৭ মে ২০২৫, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পল্লী বিদ্যুতের দাবি দ্রুত মানার আহ্বান হামিদুর রহমান আযাদের

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বলেছেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবিগুলোকে অযৌক্তিক বলার সুযোগ নেই। নতুন বাংলাদেশে কোনো বৈষম্য চলতে পারে না। তিনি অবিলম্বে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের সঙ্গে সংহতি জানিয়ে হামিদুর রহমান আযাদ এসব কথা বলেন।

জামায়াতের এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, তারা রাস্তা বন্ধ করছে না, জনদুর্ভোগও সৃষ্টি করছে না। তারা বিদ্যুৎ সেবা চালু রেখে এবং জনভোগান্তি সৃষ্টি না করে নিয়মতান্ত্রিক আন্দোলন করে প্রমাণ করেছে যে, তারা দেশপ্রেমিক। কোনো ষড়যন্ত্রের তকমা দিয়ে তাদের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্নদিকে প্রবাহিত করা যাবে না।

পূর্বঘোষণা অনুযায়ী অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং দমন-পীড়ন বন্ধ, কর্মপরিবেশ অস্থিতিশীল করার দায়ে আরইবি চেয়ারম্যানের অপসারণসহ ৭ দফা দাবিতে গত বুধবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী।

মঙ্গলবার তাদের আন্দোলনে আরও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি জেনারেল মাওলানা জালাল আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল কামাল হোসেন এবং এনসিপি, জুলাই ঐক্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

Facebook Comments Box
See also  আওয়ামীপন্থী সাংবাদিক কর্তৃক ছাত্রজনতার আন্দোলনকে মব আখ্যা দেয়ায় সংবাদ সম্মেলন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১০

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১১

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১২

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৩

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৪

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৫

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

১৬

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

১৭

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

১৮

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

১৯

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

২০