skynews
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

এনসিপির মুখ্য সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর স্ত্রী পান্নার দেশে-বিদেশে থাকা আর্থিক লেনদেন ও বিনিয়োগের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

এ জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে সংস্থাটি।

চিঠিতে আসিফ মাহমুদের ব্যাংকিং ও নন-ব্যাংকিং লেনদেন, লকার সুবিধা, এফডিআর, দেশে-বিদেশে বিনিয়োগ এবং বিদেশে শেল কোম্পানি গঠনসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও নথিপত্র চাওয়া হয়েছে। একই ধরনের তথ্য চাওয়া হয়েছে তাঁর স্ত্রী পান্নার সম্পর্কেও।

বিএফআইইউতে পাঠানো দুদকের চিঠিতে বলা হয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দেশীয় কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও অর্থপাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তার নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। অভিযোগগুলোর সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আসিফ মাহমুদ এবং তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির আর্থিক ও সম্পদসংক্রান্ত বিভিন্ন তথ্য প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচার এবং পদায়ন-বদলিতে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগসংক্রান্ত আরও একটি অভিযোগের বিষয়েও অনুসন্ধান করছে সংস্থাটি।

অভিযোগগুলোর অনুসন্ধানের অংশ হিসেবেই এবার আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক লেনদেন, সম্পদ ও বিনিয়োগসংক্রান্ত তথ্য চেয়ে বিএফআইইউর সহযোগিতা চেয়েছে দুদক।

Facebook Comments Box
See also  জুলাই স্মরণে ওয়ারিয়র্স অব জুলাই’ মৌলভীবাজারের ঈদ পুনর্মিলনী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১০

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১১

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

১২

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

১৩

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

১৪

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

১৫

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১৬

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১৭

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১৮

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১৯

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

২০