skynews
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এমনকি অস্তিত্বহীন চালকলের নামেও সরকারের সঙ্গে চাল সরবরাহের চুক্তি থাকার অভিযোগ উঠেছে। খাদ্য বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে ভুয়া লাইসেন্স ব্যবহার করে একটি সিন্ডিকেট বছরের পর বছর এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

উপজেলার চান্দাইকোনা এলাকায় অবস্থিত আনোয়ারা সেমি অটো চালকলটি এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ। দীর্ঘদিনের অযত্নে মিলের চাতাল ও ভবন আগাছায় ঢেকে গেছে। নেই বিদ্যুৎ সংযোগ, বয়লার কিংবা হাউজ। অথচ চলতি বছর এই বন্ধ মিল থেকেই সরকারের কাছে ১১৯ টন চাল সরবরাহের চুক্তি হয়েছে।

শুধু আনোয়ারা সেমি অটো চালকল নয়, একই ধরনের অভিযোগ রয়েছে সৌরভ অটো রাইস মিল, ওমর সেমি অটো রাইস মিল ও লুৎফা অটো রাইস মিলসহ উপজেলার আরও কয়েকটি চালকলের বিরুদ্ধে।

সরেজমিনে দেখা গেছে, এসব মিলের কোনোটি দীর্ঘদিন ধরে চালু নেই। কোথাও মিলের চাতাল ভাড়া দিয়ে কাঠের গুঁড়া শুকানো হচ্ছে, কোথাও গড়ে উঠেছে মুরগির খামার। আবার কোনো কোনো গুদামে চলছে গরুর খামার।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর এসব চালকল বন্ধ থাকলেও তাদের সঙ্গে সরকারের চাল কেনার চুক্তি করা হচ্ছে। ভুয়া লাইসেন্স ব্যবহার করে একটি চক্র খাদ্য বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ তাদের।

বিষয়টি নিয়ে রায়গঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘এমন কিছু অভিযোগ আছে। তবে এ ব্যাপারগুলো জেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা খাদ্য পরিদর্শক ভালো বলতে পারবে।’

অভিযোগের বিষয়ে সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ বলেন, ‘এমন অভিযোগে এরই মধ্যে রায়গঞ্জের পাঁচটি মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে।’

খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে রায়গঞ্জ উপজেলার ১৩৭টি চালকলের সঙ্গে সরকারের প্রায় ৮৮ কোটি টাকা মূল্যের চাল সরবরাহের চুক্তি রয়েছে।

See also  সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেলে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

বন্ধ ও অস্তিত্বহীন মিলের সঙ্গে সরকারি চাল কেনার চুক্তি কীভাবে হচ্ছে এবং এতে কারা জড়িত, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১০

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১১

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১২

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

১৩

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

১৫

মৃ*ত্যু*দণ্ডের পাশাপাশি কাদেরসহ ৫ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৬

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা

১৭

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসির নো কমেন্টস, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে সিদ্ধান্ত

১৮

শহীদ দুই সেনাসদস্যের পরিবার পাবে বাড়ি, চাকরি ও মাসিক ভাতা

১৯

লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার

২০