skynews
৭ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি নি*হ*ত, আহত নাতি

বগুড়ায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত, আহত নাতি

বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে একটি দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী নি*হ*ত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা এক নাতি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়ায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত, আহত নাতি

নিহতরা হলেন বগুড়া মহানগরীর আটাপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী বাবুল হাসান (৫০) এবং তার স্ত্রী জেসমিন বিবি (৪৫)। আহত নাতির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবুল হাসান মোটরসাইকেলে মিষ্টির প্যাকেট নিয়ে নওগাঁর উদ্দেশে রওনা হয়েছিলেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ও নাতি। পথে একই দিকে যাওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসানের মৃ*ত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত জেসমিন বিবি ও তার নাতিকে উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জেসমিন বিবিকে মৃ*ত ঘোষণা করেন। আহত নাতি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই গাড়িটির চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
See also  বিরোধী নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন’—মির্জা ফখরুল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

৩

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

৪

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

৬

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

৭

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু

৮

মোংলা বন্দরে নতুন দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

৯

রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৪

১০

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১১

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

১২

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

১৪

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

১৫

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

১৬

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

১৭

সৌদি আরবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩ হাজার ৮০০ রিয়াল

১৮

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

২০