
ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৯৫১টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে। ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর আওতায় এসব হামলা পরিচালনা করা হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইয়েমেন সেনাবাহিনীর মুখপাত্র মাজিদ আল-নুজাইলি জানান, এসব অভিযানে হুথিদের মাঠপর্যায়ের কমান্ডার ও যোদ্ধাসহ মোট ৩৩২ জন নিহত বা অকার্যকর হয়েছেন।
সেনাবাহিনীর দাবি, এসব অভিযানে হুথি বিদ্রোহীদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন যুদ্ধক্ষেত্রে বিদ্রোহীদের ৫৬টি সামরিক যান, ভারী সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
ইয়েমেনের আল-জাওফ, মারিব ও আল-বায়দা অঞ্চলের কয়েকটি যুদ্ধক্ষেত্রে এসব সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
মন্তব্য করুন