
জাতীয় সংসদে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির নবম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়। এতে অংশ নিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা।

এর আগে সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে আটটি বৈঠক করেছে বিশেষ কমিটি।
১৭ সদস্যের এই কমিটিতে বিরোধী দলের পাঁচজন সংসদ সদস্যের প্রতিনিধিত্বের সুযোগ রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত অনুষ্ঠিত কোনো বৈঠকেই বিরোধী দলের ওই সদস্যরা অংশ নেননি।
এদিকে, সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।
সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন পক্ষের মতামত ও পরামর্শ গ্রহণের ধারাবাহিকতায় কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
মন্তব্য করুন