
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলার আসামি জাতীয় নাগরিক পার্টি—এনসিপির অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন। রোববার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। আদালতের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চিকিৎসকের পরামর্শে তাকে আবার ঢাকায় নেওয়া হবে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জানান, তানভীর গুরুতর অসুস্থ। তার কোমর থেকে নিচের অংশ অবশ হয়ে গেছে এবং তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আইনজীবীর দাবি, রিমান্ড ও কারাগারে থাকাকালে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
এর আগে গত ৫ আগস্ট ঢাকার মিরপুর থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে রিমান্ড ও কারাগারে থাকার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে শজিমেক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে এক বছরের জামিন দেন। ১৫ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর থেকে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন
মন্তব্য করুন