skynews
২৫ অগাস্ট ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্যাগীরা রাজনীতিতে শ্রমিকের মতো, সুবিধা ভোগ করে সুবিধাবাদীরা- নয়ন

ত্যাগীরা রাজনীতিতে শ্রমিকের মতো, সুবিধা ভোগ করে সুবিধাবাদীরা- নয়ন

দলের দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী নেতাকর্মীরা যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না-এমন আক্ষেপ করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। তাঁর অভিযোগ, যারা কঠিন সময়ে রাজপথে ছিলেন না, তাদের অনেকেই এখন দলের ক্ষমতার বৃত্তে অবস্থান করছেন। বিপরীতে আন্দোলনে ত্যাগ স্বীকার করা অনেকে দল ও ক্ষমতার বলয়ের বাইরে চলে গেছেন।

ত্যাগীরা রাজনীতিতে শ্রমিকের মতো, সুবিধা ভোগ করে সুবিধাবাদীরা- নয়ন

সোমবার (২৪ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ২০১৮ সালের ঈদের দিনের একটি পুরোনো ছবি প্রকাশ করে স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

নয়ন জানান, ছবিটি ২০১৮ সালের ১৬ জুনের। সেদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন। ঈদের দিন সকাল ৮টার দিকে দলের নেতা রুহুল কবির রিজভী তাঁকে ফোন করে নেতাকর্মীদের নিয়ে পল্টন কার্যালয়ের সামনে আসতে বলেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সেখানে মিছিল করার কথা ছিল।

বৃষ্টির মধ্যেও মিছিল

নয়ন স্মৃতিচারণ করে বলেন, সেদিন সকাল থেকেই বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল। ঈদের দিন হওয়ায় নেতাকর্মীদের জড়ো করাও কঠিন ছিল। বিষয়টি রিজভীকে জানালে তিনি আন্দোলন-সংগ্রামে সব পরিস্থিতিতে রাজপথে থাকার কথা বলে নয়নকে উৎসাহিত করেন।

পরে নেতাকর্মীদের নিয়ে দ্রুত পল্টন কার্যালয়ের সামনে পৌঁছান নয়ন। বৃষ্টির মধ্যেই সেখানে মিছিল করেন তারা। মিছিল শেষে পার্টি অফিসের সামনে রাজপথে বসে রুহুল কবির রিজভীর বক্তব্য শোনার স্মৃতিও তুলে ধরেন তিনি।

নয়ন বলেন, বর্তমানে রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় বিষয়টি তাঁর জন্য আনন্দ ও আবেগের। তিনি লেখেন, আজকে আমাদের রিজভী ভাই দলের ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন। এটা আমাদের জন্য বড় খুশির, আবেগের।

যারা তখন ছিলেন না, তারা এখন ক্ষমতার অলিন্দে

তবে দলের দুঃসময়ে নেতাকর্মীদের ভূমিকা ও বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন নয়ন। তাঁর দাবি, সেই সময় রিজভী অনেককে রাজপথে ডেকেও পাননি। অথচ তাদের অনেকে এখন দলের ক্ষমতার বলয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।

See also  প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে, তুমুল বৃষ্টি উপেক্ষা করে ঈদের আনন্দ বিসর্জন দিয়ে খালেদা জিয়ার মুক্তির মিছিলে অংশ নেওয়া অনেক নেতাকর্মী বর্তমানে দল ও ক্ষমতার বৃত্ত থেকে দূরে সরে গেছেন বলে মন্তব্য করেন তিনি। তাঁদের কেউ কেউ অভিমান করে রাজনীতি থেকেও দূরে রয়েছেন বলে উল্লেখ করেন নয়ন।

নতুন প্রজন্মের কর্মীদের ত্যাগীদের ইতিহাস দেখার আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীদের ত্যাগী নেতাকর্মীদের অতীত ভূমিকা দেখার আহ্বান জানিয়েছেন যুবদল নেতা।

তিনি বলেন, যারা এখন সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলেন, ২৪-এর পর জুলাই যোদ্ধা হিসেবে নিজেদের পরিচয় দেন, দিনরাত রাজনৈতিক বক্তব্য দেন এবং বিভিন্ন ব্যক্তিকে ট্যাগ করেন-তাদের উচিত ত্যাগী নেতাকর্মীদের ইতিহাস দেখা।

নয়নের ভাষ্য, দলের দুঃসময়ে ত্যাগীরা কতটা কষ্ট করেছেন এবং কীভাবে আন্দোলন-সংগ্রাম করেছেন, তা বোঝার চেষ্টা করা প্রয়োজন। বৃষ্টি ও ঈদের আনন্দ উপেক্ষা করে যারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে নেমেছিলেন, তাদের অবদানও মনে রাখা উচিত।

ত্যাগীদের অবমূল্যায়ন নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, সুবিধাবাদীদের ভিড়ে ত্যাগীরা হারিয়ে যাচ্ছেন-এটা কষ্টের।

ত্যাগীরা শ্রমিকের মতো

রাজনীতিতে ত্যাগী নেতাকর্মীদের অবস্থান বোঝাতে নয়ন তাদের শ্রমিকের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, ত্যাগীরা কঠোর পরিশ্রম করে, জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে; কিন্তু সেই পরিশ্রমের সুফল ভোগ করার সুযোগ অনেক সময় তাদের থাকে না।

নয়ন লেখেন, রাজনীতিতে ত্যাগীরা আসলে শ্রমিকের মতো। তারা শরীরের ঘাম পায়ে ফেলে, রক্ত পানি করে পণ্য উৎপাদন করে, কিন্তু সেই পণ্যে তাদের কোনো অধিকার থাকে না।

তিনি আরও বলেন, ত্যাগীরা জীবন বাজি রেখে রাজপথে লড়াই-সংগ্রাম করলেও সুবিধা ভোগ করেন এমন ব্যক্তিরা, যারা আন্দোলন-সংগ্রাম থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে এসি রুমে বসে টেলিভিশন দেখেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ২, স্প্লিন্টার বিদ্ধ

ময়মনসিংহে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত সম্পর্কে তাৎক্ষণিক তথ্য নেই

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

১০

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

১১

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

১২

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

১৩

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১৪

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

১৫

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

১৬

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

১৭

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১৮

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১৯

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

২০