
ময়মনসিংহের একটি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাতের দিকে টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন