skynews
১২ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার জানা যাবে ঈদে মিলাদুন্নবীর তারিখ

বৃহস্পতিবার জানা যাবে ঈদে মিলাদুন্নবীর তারিখ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে পালিত হবে, তা জানা যাবে বৃহস্পতিবার (১৩ আগস্ট)।

বৃহস্পতিবার জানা যাবে ঈদে মিলাদুন্নবীর তারিখ

এদিন সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণ করা হবে।

বুধবার (১২ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখার তথ্য জানাতে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে ফোন বা ফ্যাক্স করা যাবে।

এ ছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও চাঁদ দেখার তথ্য জানানো যাবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভাটি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য পর্যালোচনার পাশাপাশি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

Facebook Comments Box
See also  জ্বালানি সংকটে ছয় মাসেও কার্যকর বিকল্প ব্যবস্থা নেয়নি সরকার: জামায়াত আমির

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনজীবন কঠিন হবে: খেলাফত মজলিস

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে

রাতের উত্তেজনার পর সকাল থেকে স্বাভাবিক রাজশাহী রেলস্টেশন

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, গন্ধমতিতে দ্বিতীয় জানাজা

হাসানুল হক ইনুর পূর্ণাঙ্গ রায় প্রকাশ, তিন অভিযোগে ১০ বছরের সাজা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ২, স্প্লিন্টার বিদ্ধ

ময়মনসিংহে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত সম্পর্কে তাৎক্ষণিক তথ্য নেই

১০

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

১১

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

১২

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

১৩

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

১৪

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

১৫

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

১৬

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

১৭

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

১৮

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

১৯

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

২০