skynews
২১ সেপ্টেম্বর ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনজীবন কঠিন হবে: খেলাফত মজলিস

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনজীবন কঠিন হবে: খেলাফত মজলিস

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস। একই সঙ্গে বাড়ানো দাম অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনজীবন কঠিন হবে: খেলাফত মজলিস

সোমবার দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরুর পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, প্রতি লিটার জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়িয়ে সরকার সাধারণ মানুষের জীবনকে আরও সংকটের মধ্যে ফেলেছে। এতে মানুষের টিকে থাকা চরম কঠিন হয়ে পড়বে।

তারা বলেন, দেশে মূল্যস্ফীতি এখনো ৮ শতাংশের বেশি। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাদের দাবি, গত পাঁচ মাসে সরকার কয়েক দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। সর্বশেষ রোববার আবারও তেলের দাম বাড়ানো হয়েছে। এরপর গ্যাসের দামও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

ক্রয়ক্ষমতা কমলে রাজস্বও কমবে: খেলাফত মজলিস

বিবৃতিতে বলা হয়, সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪৪ শতাংশ পর্যন্ত বাড়ানোর ফলে মাত্র ১৪ লাখ মানুষের আয় ও জীবনমান বাড়ার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু দেশের বৃহত্তর জনগোষ্ঠীর আর্থিক অবস্থা এখনো সংকটাপন্ন।

খেলাফত মজলিসের নেতারা প্রশ্ন তোলেন, মানুষের ক্রয়ক্ষমতা না থাকলে সরকার শুল্ক ও কর পাবে কোথা থেকে? তাদের দাবি, জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার যে পরিমাণ ভর্তুকি কমাবে, তার তুলনায় বেশি রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের জীবন-জীবিকাও আরও দুর্বিষহ হয়ে উঠবে।

তারা আরও বলেন, জ্বালানি তেল ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।

বিবৃতিতে অবিলম্বে বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহার এবং জনগণের সামর্থ্যের মধ্যে জ্বালানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য রাখার দাবি জানানো হয়।

Facebook Comments Box
See also  চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনজীবন কঠিন হবে: খেলাফত মজলিস

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে

রাতের উত্তেজনার পর সকাল থেকে স্বাভাবিক রাজশাহী রেলস্টেশন

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, গন্ধমতিতে দ্বিতীয় জানাজা

হাসানুল হক ইনুর পূর্ণাঙ্গ রায় প্রকাশ, তিন অভিযোগে ১০ বছরের সাজা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ২, স্প্লিন্টার বিদ্ধ

ময়মনসিংহে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত সম্পর্কে তাৎক্ষণিক তথ্য নেই

১০

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

১১

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

১২

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

১৩

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

১৪

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

১৫

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

১৬

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

১৭

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

১৮

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

১৯

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

২০