skynews
১০ অগাস্ট ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীর আলোচিত ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান- আসিফ মাহমুদ

স্ত্রীর আলোচিত ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান- আসিফ মাহমুদ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত- বর্ষা বিপ্লবের গান কনসার্টে স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগের দাম নিয়ে সামাজিক মাধ্যমে ওঠা সমালোচনার জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

স্ত্রীর আলোচিত ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান- আসিফ মাহমুদ

গত ৫ আগস্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে স্ত্রীকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ। ওই অনুষ্ঠানে তার স্ত্রীর হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এর দাম নিয়ে শুরু হয় নানা আলোচনা।

সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করেন, ব্যাগটির দাম ৫ লাখ থেকে ৬ লাখ টাকা। এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য ও আলোচনা দেখা যায়।

তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের যাচাইয়ে উঠে আসে, আলোচিত ব্যাগটির প্রকৃত মূল্য ১ হাজার ৫৮০ টাকা। অর্থাৎ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ৫ বা ৬ লাখ টাকার দামের দাবিটি সঠিক নয়।

ব্যাগটির দাম নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব আলোচনার পর এবার ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি জানিয়েছেন, আলোচিত ব্যাগটি নিলামে তুলতে চান।

রোববার (৯ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, এখন ব্যাগটা নিলামে তুলতে চাই। বিএনপি এবং আওয়ামী লীগের যারা ৬ লাখ বলে গুজব ছড়িয়ে ছিলেন তাদের কেউ নিতে চাইলে আরও কমেই দিয়ে দেব। এভাবেই গুজব আর প্রোপাগান্ডায় চরিত্রহননের শিকার হচ্ছি নিয়মিত।

এরপর আলোচিত ব্যাগটির ছবি দিয়ে আরও একটি পোস্ট করেন তিনি। সেখানে ব্যঙ্গ করে ক্যাপশনে লেখেন, এই বিখ্যাত ব্যাগটি বিক্রয় করা হবে। ১৫৮০ টাকার ব্যাগ মাত্র ৬ লাখ টাকায়। বিশেষ দ্রষ্টব্য: গুজববাজদের জন্য থাকছে ৮০% ডিসকাউন্ট।

ব্যাগটির প্রকৃত মূল্য নিয়ে যাচাইয়ের তথ্য প্রকাশের পরও সামাজিক মাধ্যমে এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এর মধ্যেই ব্যাগটি নিলামে তোলার কথা জানিয়ে নিজের অবস্থান ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরলেন আসিফ মাহমুদ।

Facebook Comments Box
See also  দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করেনি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

১০

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১১

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

১২

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

১৩

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

১৪

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১৫

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১৬

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১৭

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৮

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৯

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

২০