skynews
২ নভেম্বর ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

ভারত থেকে আমদানি করা সিদ্ধ চালে ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত উপাদান আফলাটক্সিনের উপস্থিতি শনাক্ত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) নমুনা পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অবশিষ্ট ১৩৫ মেট্রিক টন চালের বিতরণ স্থগিত করেছে খাদ্য অধিদপ্তর। তবে এরই মধ্যে আমদানি করা চালের ১০ হাজার ৭৪৩ মেট্রিক টন বিতরণ হয়ে গেছে।

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

জানা গেছে, গত ২১ জুলাই ভারত থেকে দেশে পৌঁছায় ১০ হাজার ৮৭৮ মেট্রিক টন সিদ্ধ চাল। বন্দর থেকে খালাসের পর এসব চাল চট্টগ্রামের হালিশহর ও দেওয়ানহাট এবং ঢাকার তেজগাঁও ও জয়দেবপুরের চারটি খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়।

পরবর্তী সময়ে চালের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় খাদ্য অধিদপ্তরের অনুরোধে নমুনা পরীক্ষা করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। পরীক্ষায় চট্টগ্রামের হালিশহর খাদ্য গুদামে সংরক্ষিত চালের নমুনায় আফলাটক্সিনের উপস্থিতি পাওয়া যায়। তবে পরীক্ষার ফলাফল আসার আগেই অধিকাংশ চাল বিতরণ করা হয়েছিল।

নমুনা পরীক্ষার ফলাফল ইতোমধ্যে খাদ্য অধিদপ্তরকে জানানো হয়েছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী শিরীন আক্তার জাহান জানান, চালের আর্দ্রতা বেশি থাকলে আফলাটক্সিন তৈরির ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে আর্দ্রতা ১২ শতাংশের বেশি হলে এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। দীর্ঘদিন অনুপযুক্ত পরিবেশে চাল সংরক্ষণ করলেও আফলাটক্সিন তৈরি হতে পারে।

চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. সাকিব রেজওয়ান বলেন, চালের নমুনায় আফলাটক্সিনের উপস্থিতি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হালিশহর খাদ্য গুদামে থাকা ১৩৫ মেট্রিক টন চালের বিতরণ স্থগিত রাখা হয়েছে। যদিও আমদানি করা চালের প্রায় ৯০ শতাংশ ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি করে সরকার। প্রতি মেট্রিক টন চালের মূল্য নির্ধারণ করা হয় ৩৫৩ দশমিক ১১ মার্কিন ডলার। চুক্তি অনুযায়ী সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল চাল সরবরাহ করে।

See also  পুলিশের হস্তক্ষেপে অবরোধমুক্ত রেলপথ, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

এর আগে ২০২৪ সালেও ভারত থেকে আমদানি করা চালের নমুনায় বিষাক্ত আফলাটক্সিনের উপস্থিতি পেয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।

আমদানি করা চালের নমুনায় ক্যানসার সৃষ্টিকারী উপাদান শনাক্ত হওয়ার ঘটনায় চালের মান নিয়ন্ত্রণ, পরীক্ষা এবং খাদ্য গুদামে সংরক্ষণ ব্যবস্থার যথাযথ তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

১

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

২

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

৩

নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

৪

শ্রমিক অসন্তোষ নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাকশিল্প মালিকদের বৈঠক

৫

সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ এর অভিযানে ধর্ষন মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ নাইফ হাসান (২৭) গ্রেফতার

৬

বগুড়ায় ট্যাপেন্টাডল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

৭

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ নিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি চায় ভারত

৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান

৯

পোশাক কারখানায় উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর নয়, স্নাতক ডিগ্রিই যথেষ্ট

১১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

১৩

ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১৪

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার, জামিন পেলেন সেই নারী

১৫

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির ক্ষমতা বৃদ্ধি, সিসি ক্যামেরায় নজরদারিসহ নানা উদ্যোগ

১৬

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

১৭

ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতেই এমপিকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, উত্তেজনা

১৮

নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি: সিইসি

১৯

১৮ দিন ধরে বন্ধ রিয়াদ-দাম্মামের ফ্লাইট, এয়ারলাইন্সের ক্ষতি ১০০ কোটি টাকা

২০