skynews
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোভালের ঢাকা সফর নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন দীনেশ ত্রিবেদী

দোভালের ঢাকা সফর নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন দীনেশ ত্রিবেদী

সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ঢাকা সফর নিয়ে করা প্রশ্ন এড়িয়ে গেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তার মাথার ওপর দিয়ে যাচ্ছে।

দোভালের ঢাকা সফর নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন দীনেশ ত্রিবেদী

একই সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গেও কোনো মন্তব্য করতে চাননি ভারতীয় হাইকমিশনার। তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক কোনো বিষয়ে কথা বলতে চান না।

বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন তিনি।

অজিত দোভালের সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা হলে দীনেশ ত্রিবেদী বলেন, আচ্ছা, এটা তো আমার মাথারও ওপর দিয়ে যাচ্ছে ভাই।

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখানে রাজনৈতিক কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছি না।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশেরই এ সফরের বিষয়ে আগ্রহ রয়েছে এবং বর্তমান পরিবেশও ইতিবাচক। দুই প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে সফরটি হবে বলে জানান তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশেরই আগ্রহ আছে, পরিবেশ খুবই ইতিবাচক। দুই প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে সফর হবে। কিছু চ্যালেঞ্জ থাকবেই।

ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন তিনি। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে সাক্ষাৎ হলে এসব সমস্যার সমাধানে অগ্রগতি হবে বলেও মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার।

তবে সফরের তারিখ বা সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। এ বিষয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, সফর নিয়ে তাড়াহুড়ো করে লাভ নেই। অনেক বিষয় নিয়েই তো আলোচনা হবে। আমাদের পারস্পরিক নির্ভরশীলতা আছেই।

Facebook Comments Box
See also  বগুড়ার মোকামতলা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

২

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

৪

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

৫

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

৬

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৭

সৌদি আরবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩ হাজার ৮০০ রিয়াল

৮

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

১০

বহিরাগতদের আশ্রয় না দিতে বাড়ির মালিকদের সতর্ক করল কালিয়াকৈর প্রশাসন

১১

আজ জেলহত্যা দিবস: জাতীয় চার নেতার অবদান রাজনৈতিক প্রভাবমুক্তভাবে মূল্যায়নের দাবি

১২

মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে এক দল, জুলাইয়ের চেতনা নিয়ে করছে আরেক দল: ধর্মমন্ত্রী

১৩

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১৪

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

১৫

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৬

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

১৭

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

১৮

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

১৯

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

২০