
বগুড়ার মোকামতলা উপজেলা যুবদলের ৩৫ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে রাছেল মাহমুদ সবুজকে আহ্বায়ক, আব্দুর রাজ্জাককে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং উজ্জ্বল হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বগুড়া জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. আবু হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে ১৫ জনকে যুগ্ম-আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। তারা হলেন-রনি মিঞা, শাহীনুর রহমান মাস্টার, গোলাম রব্বানী সরকার, সোহেল আহম্মেদ, রায়হান সাজু, গোলাম রব্বানী শানু, ইমরান হোসেন, বেলাল হোসেন, মেহেদী হাসান মুরাদ, জিয়াউর রহমান জিয়া, গোলাপ আকন্দ, ইব্রাহিম হোসেন, নূর আলম, মনোয়ার হোসেন মুন্নু ও আকরামুল আহসান শাহি।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে ১৭ জনকে রাখা হয়েছে। তারা হলেন-শাকিল হোসেন, শাহাবুদ্দিন, শরিফুল ইসলাম, রিপন মৃধা, মোস্তাফিজ, সোহেল রানা, আল-আমিন রহমান, সাঈদী হাসান, সাহাজুল ইসলাম সাজু, ফজলে রাব্বি, শাহান আলী, সোহেল রানা, আমির হোসেন, জাহাঙ্গীর আলম, বাবুল মিঞা, সাব্বির আহম্মেদ ও গোলাম কবির মামুন।
এ বিষয়ে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে মোকামতলা এলাকায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে সংগঠনটি আগের তুলনায় আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন