
সুনামগঞ্জের দিরাই প্রেস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

দৈনিক যুগান্তরের ক্রাইম রিপোর্টার নেসারুল হক খোকনের সার্বিক সহযোগিতায় সিলেট প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটিতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জিয়াউর রহমান লিটনকে সভাপতি, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ইমরান হোসাইকে সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি সৈদূর রহমান তালুকদারকে কোষাধ্যক্ষ এবং দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি উবাইদুল হককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটি ঘোষণার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরীর একান্ত সচিব রুদ্র মিজান।
এ সময় আরও উপস্থিত ছিলেন দিরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সরদার, সহ-সভাপতি সোয়েব হাসান, সিনিয়র সাংবাদিক কুদরত পাশা, শাজাহান মাহমুদ হেলাল, মোশাহিদ আহমদ, হিল্লোল পুরকায়স্থসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
মন্তব্য করুন