skynews
২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেলগেটে দুই আসামিকে জিজ্ঞাসাবাদ, প্রয়োজনীয় তথ্য পাওয়ার দাবি পুলিশের

জেলগেটে দুই আসামিকে জিজ্ঞাসাবাদ, প্রয়োজনীয় তথ্য পাওয়ার দাবি পুলিশের

রংপুরের আলোচিত গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তান হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী দল। দুই দিনের জিজ্ঞাসাবাদে মামলার তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

জেলগেটে দুই আসামিকে জিজ্ঞাসাবাদ, প্রয়োজনীয় তথ্য পাওয়ার দাবি পুলিশের

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০ মিনিটে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা বিভাগের পরিদর্শক জিন্নাত আলীর নেতৃত্বে উপপরিদর্শক মমিনুল ইসলাম ও আবু সাঈদ বাবলা জেলগেটে যান। সেখানে তারা দুই আসামিকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। পরে দুপুর ২টা ১০ মিনিটে জেলগেট থেকে বেরিয়ে আসেন তদন্তকারী দলের সদস্যরা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তারা।

তবে বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ জানান, আদালতের দেওয়া জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতির শেষ দিন ছিল বুধবার। দুই দিনে আসামিদের কাছ থেকে মামলার তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা এ হত্যাকাণ্ডের প্রতিটি বিষয় খতিয়ে দেখব। মামলার তদন্তের কোনো সীমা নেই। তদন্তের প্রয়োজনে যতটা গভীরে যাওয়া দরকার, আমরা সেটাই করব। সংগৃহীত তথ্য ও উপাত্তের ভিত্তিতে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে যা যা করণীয়, সবই করা হবে।’

এর আগে মঙ্গলবারও দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী দল। ওই দিন সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তবে প্রথম দিনের জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে তদন্ত সংশ্লিষ্টরা কিছু জানাননি।

চারজনের মরদেহ উদ্ধার

গত ২২ আগস্ট রাতে রংপুরের নিজবাড়ি থেকে সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তীর ম*র*দেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন করে পুলিশ। তখন পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ইয়াবা সেবনের পর ওই চারজনকে হ*ত্যা করা হয়েছে। হ*ত্যা*কাণ্ডের ঘটনাস্থল থেকে এ-সংক্রান্ত আলামত পাওয়ার কথাও জানায় পুলিশ।

See also  স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান

পরে আদালতের অনুমতি নিয়ে দুই আসামির ডোপ টেস্ট করা হয়। তবে পরীক্ষার প্রতিবেদনে তাদের শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

এরপর আসামিদের শরীরে মাদকের উপস্থিতি না পাওয়ায় গত ৩১ আগস্ট তদন্তের স্বার্থে তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী। তবে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে আসামিদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। সেই অনুমতির ভিত্তিতেই দুই দিনে তাদের জিজ্ঞাসাবাদ সম্পন্ন করেছে তদন্তকারী দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১০

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১১

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১২

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৩

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৪

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১৫

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১৬

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৯

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

২০