skynews
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে ডাকসুর সমালোচনায় ছাত্রদল

জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে ডাকসুর সমালোচনায় ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) পরিচালিত ঐতিহাসিক সংগ্রহশালায় ১৯৪৮ সালের মুহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দাবি, শিবির নিয়ন্ত্রিত বর্তমান ডাকসু নেতৃত্বের এমন কর্মকাণ্ডের মধ্য দিয়ে ‘পাকিস্তান প্রেম’ প্রকাশ পাচ্ছে।

জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে ডাকসুর সমালোচনায় ছাত্রদল

সোমবার (১৪ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বার্তায় এ অভিযোগ জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদল বলেছে, মধুর ক্যান্টিনের নাম পরিবর্তন করে ‘ইশরাত মঞ্জিল’ করার ‘ঘৃণ্য অপচেষ্টা’র পর ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের ঘটনা একই ধারাবাহিকতার অংশ। তাদের মতে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ১৯৭১ সালের পরাজিত শক্তির প্রতি প্রচ্ছন্ন অনুরাগের বহিঃপ্রকাশ ঘটছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বক্তব্য দেওয়ার সময় মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’। তার ওই বক্তব্যের বিরুদ্ধে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ তাৎক্ষণিকভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছিল। ছাত্রদলের ভাষ্য, পরবর্তী সময়ে এই প্রতিবাদই রক্তক্ষয়ী ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ছাত্রদল আরও বলেছে, বাংলার স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার ডাকসুর সংগ্রহশালায় সেই বিতর্কিত নেতার ছবি প্রদর্শন ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যের প্রতি সরাসরি অবমাননার শামিল।

বিজ্ঞপ্তিতে বর্তমান ডাকসু নেতৃত্বের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করা হয়। ছাত্রদলের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, তাদের আবশ্যিক অধিকার নিশ্চিত করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে বর্তমান নেতৃত্ব পুরোপুরি ব্যর্থ হয়েছে।

সংগঠনটির দাবি, শিক্ষার্থীদের ন্যায্য স্বার্থকে গুরুত্ব না দিয়ে বর্তমান ডাকসু নেতৃত্ব পরিষদটিকে নিজেদের নির্দিষ্ট দলীয় ও আদর্শিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

Facebook Comments Box
See also  চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১০

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১১

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১২

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

১৩

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

১৫

মৃ*ত্যু*দণ্ডের পাশাপাশি কাদেরসহ ৫ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৬

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা

১৭

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসির নো কমেন্টস, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে সিদ্ধান্ত

১৮

শহীদ দুই সেনাসদস্যের পরিবার পাবে বাড়ি, চাকরি ও মাসিক ভাতা

১৯

লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার

২০