skynews
২৮ অগাস্ট ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে কি না, সজাগ থাকার আহ্বান- আবদুস সালামের

জামায়াত আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে কি না, সজাগ থাকার আহ্বান- আবদুস সালামের

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

জামায়াত আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে কি না, সজাগ থাকার আহ্বান- আবদুস সালামের

শুক্রবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কারের কাজ শেষে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাস পার হয়েছে। এত অল্প সময়ে বিদ্যুৎ ও গ্যাসের মতো দীর্ঘদিনের সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এসব সমস্যা সমাধানে সরকারের কিছুটা সময় প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র ছয় মাস। রাতারাতি বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান করা সম্ভব নয়। এজন্য সরকারের কিছু সময় লাগবে। অথচ বিরোধী দল তিন-ছয় মাস না যেতেই সরকারের বিরুদ্ধে লেগেছে, যাতে সরকার দেশের জন্য কাজ করতে না পারে।

ভোটেই সরকার পরিবর্তনের কথা

আগামী নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, ভোটের মাধ্যমেই জনগণ তাদের পছন্দের সরকার নির্বাচন করবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। বিএনপি আগামী পাঁচ বছরে দেশে সুশাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে দেবে।

একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আবদুস সালাম।

সংস্কার হলো কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ

কামরাঙ্গীরচর লোহার ব্রিজের সংস্কার প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। এতে বিভিন্ন স্থানে মরিচা ধরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল।

দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজটি সংস্কার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এটি চালু হওয়ায় এলাকার প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হবেন।

See also  জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

তিনি আরও বলেন, যানবাহন চলাচল করতে না পারলেও এখন থেকে স্থানীয় মানুষ নিরাপদে পায়ে হেঁটে ব্রিজটি পার হতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

২

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

৪

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

৫

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

৬

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৭

সৌদি আরবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩ হাজার ৮০০ রিয়াল

৮

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

১০

বহিরাগতদের আশ্রয় না দিতে বাড়ির মালিকদের সতর্ক করল কালিয়াকৈর প্রশাসন

১১

আজ জেলহত্যা দিবস: জাতীয় চার নেতার অবদান রাজনৈতিক প্রভাবমুক্তভাবে মূল্যায়নের দাবি

১২

মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে এক দল, জুলাইয়ের চেতনা নিয়ে করছে আরেক দল: ধর্মমন্ত্রী

১৩

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১৪

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

১৫

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৬

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

১৭

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

১৮

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

১৯

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

২০