skynews
৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং দ্রুত জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে লালদিঘীর উদ্দেশে যাত্রা শুরু করেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

উদ্বোধনী সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচিত সরকার ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে দেশ ও জনগণের সঙ্গে প্রতারণা করছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে তারা বলেন, এসব কারণে সরকার নিজেদের ব্যর্থ সরকার হিসেবে প্রমাণ করেছে।

১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য ছয় দিনই যথেষ্ট ছিল। অথচ ছয় মাস পার হলেও গণরায় বাস্তবায়ন করা হয়নি। এর মাধ্যমে দেশের জনগণের রায়কে উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, সরকারের এই ধৃষ্টতার যথাযথ জবাব দেশের মানুষ সঠিক সময়ে দেবেন। প্রশাসনের দলীয়করণ থেকে শুরু করে মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে সরকার সর্বত্র ফ্যাসিবাদের মতো ত্রাসের রাজত্ব কায়েম করতে শুরু করেছে।

এ সময় তারা আরও বলেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের পাশাপাশি সার সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে দেশের মানুষ নাজেহাল হয়ে পড়েছে।

Facebook Comments Box
See also  সাগরে লঘুচাপ, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১০

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১১

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১২

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৩

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৪

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১৫

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১৬

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৯

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

২০