skynews
৫ অগাস্ট ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোটা সংস্কার থেকে এক দফা: যেভাবে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলন

কোটা সংস্কার থেকে এক দফা: যেভাবে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলন

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে শুরু হওয়া ছাত্র আন্দোলন অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক মোড় নেয়। ২ আগস্ট পর্যন্ত অনেকের কাছেই ধারণা ছিল না যে এই আন্দোলন শেষ পর্যন্ত সরকারের পতনের এক দফা দাবিতে পরিণত হবে।

কোটা সংস্কার থেকে এক দফা: যেভাবে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলন

৩ আগস্ট, শনিবার, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সমাবেশে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা হয়। সমাবেশে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, “এ সরকারের কোনোভাবেই আর এক মিনিট ক্ষমতায় থাকার অধিকার নেই। শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না; বরং খুন, লুটপাট, দুর্নীতি এদেশে হয়েছে তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে এক্সিট রুট দিতে চাই না। তাকে পদত্যাগও করতে হবে, বিচারের আওতায়ও আনতে হবে।”

একই সমাবেশ থেকে সরকারের পতনের দাবিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়। প্রথমে কর্মসূচির তারিখ নির্ধারণ করা হয়েছিল ৬ আগস্ট। তবে পরদিন আন্দোলনের নেতারা কর্মসূচি একদিন এগিয়ে এনে ৫ আগস্ট পালনের ঘোষণা দেন।

৫ আগস্ট কারফিউ চলাকালেও বিপুল সংখ্যক ছাত্র-জনতা রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসে। দুপুর নাগাদ শেখ হাসিনা সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে করে ভারত চলে যান।

এদিকে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ দিয়ে শেখ হাসিনাবিরোধী জনস্রোত ঢাকায় প্রবেশের সময় সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হচ্ছিল, “আপনারা নিবৃত্ত থাকুন, শান্ত থাকুন। সেনাপ্রধান জাতির উদ্দেশে বক্তব্য দেবেন।”

পরে রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক শেষে বিকেল চারটার দিকে সংবাদ সম্মেলনে সেনাপ্রধান ওয়াকার উজ জামান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন।”

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন থেকে শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত পুরো সময়জুড়ে দেশজুড়ে তীব্র সংঘাত, নিরাপত্তা বাহিনীর শক্তিপ্রয়োগ এবং সহিংসতার ঘটনা ঘটে। সরকারি হিসাব অনুযায়ী, এ সময় নিহতের সংখ্যা আটশরও বেশি।

Facebook Comments Box
See also  গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০