
প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সকাল ৯টার দিকে উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়।

উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘরটি পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। তিনি আরও জানান, আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উন্মুক্ত করে দেওয়া হবে।
মন্তব্য করুন