skynews
১৪ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এলপিজির তীব্র সংকট, সিলিন্ডার মিলছে না- কোথাও বিক্রি হচ্ছে বাড়তি দামে

এলপিজির তীব্র সংকট, সিলিন্ডার মিলছে না- কোথাও বিক্রি হচ্ছে বাড়তি দামে

দেশের বিভিন্ন এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট দেখা দিয়েছে। দোকানে দোকানে খোঁজ করেও সিলিন্ডার পাচ্ছেন না অনেক ক্রেতা। কোথাও পাওয়া গেলেও সরকার নির্ধারিত দামের চেয়ে কয়েকশ টাকা বেশি দিতে হচ্ছে। ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে কক্সবাজারে ২ হাজার ২০০ টাকা, কিশোরগঞ্জে ২ হাজার ১০০ টাকা এবং নরসিংদীতে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে গ্রাহকদের।

এলপিজির তীব্র সংকট, সিলিন্ডার মিলছে না- কোথাও বিক্রি হচ্ছে বাড়তি দামে

এমন পরিস্থিতিতে সরবরাহ সংকট নিরসন ও কমিশন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এতে বাজারে সংকট ও সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ৪ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। তবে অভিযোগ রয়েছে, নির্ধারিত দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। কোনো কোনো এলাকায় ক্রেতাদের সরকার নির্ধারিত দামের চেয়ে ৬৬৩ টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে।

বাড়তি দামে গ্যাস কিনতে হিমশিম ক্রেতাদের

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা এমরান ফারুক অনিক দুই মাস আগে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কিনেছিলেন ১ হাজার ৭০০ টাকায়। মঙ্গলবার গ্যাস শেষ হয়ে যাওয়ার পর নতুন সিলিন্ডার কিনতে গিয়ে তাঁকে গুনতে হয়েছে ২ হাজার ২০০ টাকা। অর্থাৎ দুই মাসের ব্যবধানে একই পরিমাণ গ্যাস কিনতে তাঁর খরচ বেড়েছে ৫০০ টাকা।

এ বিষয়ে অনিক বলেন, ‘আমাদের আয় খুবই সীমিত। গ্যাসের পেছনে ২ হাজার ২০০ টাকা ব্যয় করায় সংসার চালাতে অনেক কষ্ট হবে। এখন বাজার-সদাই করতেও সমস্যা হবে।

কক্সবাজার সদর থানার পেছনের সড়কে চায়ের দোকান পরিচালনা করেন সিজল দে। দুই দিন আগে তিনিও ১২ কেজির একটি সিলিন্ডার কিনেছেন ২ হাজার ২০০ টাকায়। শহরের বাহারছড়া, নুনিয়াছড়া, কলাতলী, আলীর জাহাল, জেলগেট, পেশকারপাড়া, নুরপাড়া ও বাস টার্মিনাল এলাকায় খোঁজ নিয়ে বাড়তি দামে সিলিন্ডার বিক্রি এবং অনেক দোকানে গ্যাস না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

See also  মোহাম্মদপুরে দুই কিশোর গ্যাংয়ের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

নরসিংদীতেও এলপিজির দাম নির্ধারিত সীমা ছাড়িয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডার ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা, ২৫ কেজির সিলিন্ডার ৪ হাজার ১০০ থেকে ৪ হাজার ২০০ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৭ হাজার থেকে ৭ হাজার ২০০ টাকায় বিক্রির খবর পাওয়া গেছে।

নরসিংদীর ফুডজোন রেস্টুরেন্টের মালিক রেজাউল করিম জানান, সপ্তাহখানেক আগে তিনি ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮০০ টাকা এবং ৩৫ কেজির সিলিন্ডার ৪ হাজার টাকায় কিনেছিলেন। তবে মঙ্গলবার বিভিন্ন জায়গায় খোঁজ করেও তিনি গ্যাস পাননি।

কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার বাসিন্দা বিজন কুমার সরকার জানান, আগে ১২ কেজির সিলিন্ডারের নির্ধারিত দাম ১ হাজার ৫৮৫ টাকা থাকলেও তাঁকে কিনতে হতো ১ হাজার ৬৫০ টাকায়। বর্তমানে দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হলেও বিক্রেতারা ২ হাজার ১০০ টাকা চাইছেন।

সরবরাহ কমিয়ে দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের

এলপিজি ব্যবসায়ীদের দাবি, কোম্পানিগুলোর সরবরাহ কমে যাওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির অভিযোগ, গত ২০ সেপ্টেম্বরের পর আমদানিকারকেরা সরবরাহ প্রায় ৮০ শতাংশ কমিয়ে দিয়েছেন। ২৫ সেপ্টেম্বরের পর কয়েকটি ডিপো থেকেও সরবরাহ বন্ধ রয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

কক্সবাজার এলপি গ্যাস পরিবেশক সমিতির সভাপতি সিরাজুল হক জানান, গত ৬ অক্টোবর ডিলারের কাছ থেকে প্রতি সিলিন্ডার ২ হাজার ৫০ টাকায় কিনেছেন তিনি, যা সরকার নির্ধারিত খুচরা দামের চেয়ে বেশি। পরে সেটি ২ হাজার ২০০ টাকায় বিক্রি করছেন।

অন্যদিকে, জেলা এলপিজি সমিতির সভাপতি সরওয়ার আলমের অভিযোগ, কোম্পানিগুলো ডিলারদের নির্ধারিত দামে গ্যাস সরবরাহ করছে না। বেশি দামে সিলিন্ডার কিনতে হলেও সে অনুযায়ী ভাউচার দেওয়া হচ্ছে না।

See also  দেশের চা শ্রমিকদের বৃষ্টিতে কাজের দুর্ভোগ কমাতে প্রাথমিকভাবে ২০ হাজার রেইনকোট বিতরণ

তবে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) বলছে, দেশে এলপিজি আমদানি ও সরবরাহ পর্যাপ্ত রয়েছে। সরকার নির্ধারিত দামের বেশি নেওয়া হলে সংশ্লিষ্ট বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, বাজার তদারকির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এলপিজি সরবরাহকারীদের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার-শুক্রবার বিক্রি বন্ধের ঘোষণা

সরবরাহ সংকট নিরসন ও কমিশন বাড়ানোর দাবিতে গত সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি।

সংগঠনটির সভাপতি মো. সেলিম খান জানান, পরিবেশকদের কমিশন সিলিন্ডারপ্রতি ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা অথবা বিক্রয়মূল্যের ৭ শতাংশ নির্ধারণ করতে হবে। পাশাপাশি চালানে প্রকৃত মূল্য উল্লেখ, পরিবহন ভাড়া প্রদান এবং অযৌক্তিক জরিমানা বন্ধসহ আরও ছয়টি দাবি জানিয়েছেন তাঁরা।

দাবিগুলো পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ব্যবসায়ীরা।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, বর্তমান সরবরাহ সংকটের মধ্যে দুই দিনের বিক্রি বন্ধের কর্মসূচি কার্যকর হলে সাধারণ ভোক্তাদের দুর্ভোগ আরও বাড়বে। বিশেষ করে রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বাড়তি চাপের মুখে পড়তে পারে।

(তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

১

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

৩

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

৪

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

৫

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৬

সৌদি আরবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩ হাজার ৮০০ রিয়াল

৭

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৮

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

৯

বহিরাগতদের আশ্রয় না দিতে বাড়ির মালিকদের সতর্ক করল কালিয়াকৈর প্রশাসন

১০

আজ জেলহত্যা দিবস: জাতীয় চার নেতার অবদান রাজনৈতিক প্রভাবমুক্তভাবে মূল্যায়নের দাবি

১১

মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে এক দল, জুলাইয়ের চেতনা নিয়ে করছে আরেক দল: ধর্মমন্ত্রী

১২

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১৩

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

১৪

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৫

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

১৬

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

১৭

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

১৮

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

১৯

নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

২০