
পর্যায়ক্রমে দেশের নিবন্ধিত সব চা শ্রমিককে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে একটি কর্মসূচি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী এ. জেড. এম জাহিদ হোসেন।
মন্ত্রী বলেন, দেশে নিবন্ধিত চা-বাগান শ্রমিকের সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার। সরকার প্রত্যেক শ্রমিককে রেইনকোট দিতে চায়। বৃষ্টির মৌসুমে চা পাতা উত্তোলনের সময় শ্রমিকদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। সেই কষ্ট কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী মৌলভীবাজার সফরের বিভিন্ন কর্মসূচিতে প্রবল বৃষ্টির মধ্যেও চা শ্রমিকদের অংশ নিতে দেখেন। বিষয়টি নজরে আসার পর বৃষ্টির মৌসুমে শ্রমিকদের কাজের সুবিধার্থে রেইনকোট দেওয়ার পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী। প্রাথমিক ধাপে এরই মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ করা হয়েছে।
মন্তব্য করুন