skynews
১৯ জুলাই ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাইয়ের চেতনা পুঁজি করে দীর্ঘদিন রাজনীতি সম্ভব নয়’ স্বরাষ্ট্রমন্ত্রী

‘
জুলাইয়ের চেতনা পুঁজি করে দীর্ঘদিন রাজনীতি সম্ভব নয়’স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করে দীর্ঘ সময় রাজনীতি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, তাদের সেই পরিকল্পনার সুস্পষ্ট রূপরেখা জনগণের সামনে তুলে ধরা উচিত।

‘
জুলাইয়ের চেতনা পুঁজি করে দীর্ঘদিন রাজনীতি সম্ভব নয়’স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত জুলাই : প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক মতভেদ ও প্রতিযোগিতা গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ। তবে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যুতে সব রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্য থাকা প্রয়োজন। তার ভাষ্য, বিভাজনমূলক রাজনীতি স্বৈরাচার ফিরে আসার সুযোগ সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, দেশের মানুষ আর যেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত না দেয়, সে লক্ষ্যেই সংসদীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে।

বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করে বিচারকদের জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়। তার মতে, সংসদ আইন প্রণয়ন করবে, প্রশাসন সেই আইন বাস্তবায়নে সহায়তা করবে; আর আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, অতীতে নিম্ন ও উচ্চ আদালতের কিছু বিচারক রাজনৈতিক প্রভাবের মধ্যে দায়িত্ব পালন করেছেন। তার দাবি, তাদের মধ্যে কেউ কেউ বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছেন।

Facebook Comments Box
See also  প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে বিশেষ সেল গঠন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

১

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

৩

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

৪

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

৫

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৬

সৌদি আরবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩ হাজার ৮০০ রিয়াল

৭

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৮

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

৯

বহিরাগতদের আশ্রয় না দিতে বাড়ির মালিকদের সতর্ক করল কালিয়াকৈর প্রশাসন

১০

আজ জেলহত্যা দিবস: জাতীয় চার নেতার অবদান রাজনৈতিক প্রভাবমুক্তভাবে মূল্যায়নের দাবি

১১

মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে এক দল, জুলাইয়ের চেতনা নিয়ে করছে আরেক দল: ধর্মমন্ত্রী

১২

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১৩

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

১৪

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৫

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

১৬

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

১৭

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

১৮

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

১৯

নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

২০