
৪৫তম বিসিএসে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৪ অক্টোবর) রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গেজেটে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২২ সালের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছিল। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী।
২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী।
পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। এরপর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
সব ধাপের পরীক্ষা শেষে ২০২৫ সালের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ওই ফলাফলে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছিল। চূড়ান্ত গেজেটে তাঁদের মধ্যে ১ হাজার ৭০২ জনের নিয়োগের তথ্য প্রকাশ করা হলো।
মন্তব্য করুন