skynews
১১ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

বিশ্বনাথে ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

ফেসবুক পোস্টে মন্তব্যের জেরে হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

সিলেটের বিশ্বনাথে বাসায় ঢুকে আবদুল মজিদ বকুল নামে এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। আহত বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি।

বিশ্বনাথে ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ফেসবুকের মন্তব্যের জেরে হামলার অভিযোগ

স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগ নেতা শামীম আহমদ তার ফেসবুক আইডিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করে পোস্ট দেন। ওই পোস্টের মন্তব্যের ঘরে আবদুল মজিদ বকুল পাল্টা মন্তব্য করেন।

এর জের ধরেই বুধবার সন্ধ্যায় বকুলের বাসায় গিয়ে তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।

মারধরে আহত বকুলকে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রমিক লীগ নেতার বাসায় আশ্রয়ের অভিযোগ

স্থানীয় সূত্র আরও জানায়, বকুলকে মারধরের পর শামীম আহমদ বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের বাসায় গিয়ে আশ্রয় নেন।

খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে শামীমকে ধরতে ভিড় করলে তিনি সেখান থেকে পালিয়ে যান।

এ ঘটনার পর হাবিবুর রহমান হাবিবকে পুলিশ আটক করে। তবে ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায় তাকে আটক করা হয়নি বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান।

‘শুক্রবার দুপুর পর্যন্ত অভিযোগ আসেনি’

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, এ ধরনের একটি ঘটনা তারা শুনেছেন। তবে শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

See also  সন্তানকে সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার বাবা-মায়ের

হাবিবুর রহমান হাবিবকে কেন আটক করা হয়েছে—এ বিষয়ে ওসি বলেন, তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা ছিল। ওই মামলায় বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতে পাঠানো হয়েছে।

বিক্ষোভ মিছিল, শামীমকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পথসভা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা।

ছাত্রদলের দাবি, ফেসবুক মন্তব্যের কারণেই হামলা

বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদের ফেসবুক পোস্টে মন্তব্য করার কারণে তিনি ছাত্রদলের পৌর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বকুলের বাসায় গিয়ে তাকে মারধর করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে আশপাশের নেতাকর্মীরা বকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় শামীম আহমদকে গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১০

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১১

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১২

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

১৩

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

১৫

মৃ*ত্যু*দণ্ডের পাশাপাশি কাদেরসহ ৫ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৬

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা

১৭

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসির নো কমেন্টস, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে সিদ্ধান্ত

১৮

শহীদ দুই সেনাসদস্যের পরিবার পাবে বাড়ি, চাকরি ও মাসিক ভাতা

১৯

লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার

২০