skynews
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে নাগরিক সংবর্ধনা পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে মঙ্গলবারের এই সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছেন জেলা ও মহানগর বিএনপির বড় একটি অংশের নেতাকর্মী।

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেট নগরীর প্রবেশমুখের সাতটি পয়েন্টে অবস্থান নিয়ে দলীয়ভাবে তাকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। মহানগর বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও বিভিন্ন পয়েন্টে উপস্থিত ছিলেন।

তবে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেননি জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করা এবং আয়োজকদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে তারা অনুষ্ঠান বয়কট করেছেন।

তিনি বলেন, সিসিকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটিকে নাগরিক সংবর্ধনা বলা হলেও বাস্তবে এটি কোনো নাগরিক কমিটির মাধ্যমে আয়োজিত নয়। এটি সিটি করপোরেশনের একটি অনুষ্ঠান এবং আয়োজনটি একক ব্যক্তিকেন্দ্রিক।

এদিকে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নগর ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সিলেটে পৌঁছান রাষ্ট্রপতি। পরে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে সিলেট নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পাশাপাশি বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোও নিয়েছে ব্যাপক প্রস্তুতি। এতে দিনভর নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

নাগরিক সংবর্ধনা শেষে মঙ্গলবার রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

Facebook Comments Box
See also  দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃ*ত্যু হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১০

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১১

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১২

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

১৩

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

১৫

মৃ*ত্যু*দণ্ডের পাশাপাশি কাদেরসহ ৫ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৬

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা

১৭

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসির নো কমেন্টস, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে সিদ্ধান্ত

১৮

শহীদ দুই সেনাসদস্যের পরিবার পাবে বাড়ি, চাকরি ও মাসিক ভাতা

১৯

লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার

২০