skynews
৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সন্তানকে সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার বাবা-মায়ের

সন্তানকে সম্পত্তি দান করার পরও জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগদখলের অধিকার রাখার সুযোগ তৈরি হয়েছে নতুন আইনে। এ সংক্রান্ত সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।

সন্তানকে সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার বাবা-মায়ের

রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়।

নতুন বিধান অনুযায়ী, বাবা-মা বা পিতামহ-মাতামহ তাদের সন্তান কিংবা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন। একইভাবে স্বামী-স্ত্রীর মধ্যেও এ ধরনের সম্পত্তি দানের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে।

বিলে আরও বলা হয়েছে, দাতার জীবদ্দশায় সম্পত্তির গ্রহীতার মৃত্যু হলে ওই সম্পত্তির ভোগাধিকার বহাল থাকবে এবং আইন অনুযায়ী তা গ্রহীতার ওয়ারিশদের কাছে হস্তান্তরিত হবে।

আইনমন্ত্রী বিলটির উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলেন, বিদ্যমান আইনে সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন পদ্ধতির বিধান থাকলেও দাতার জীবনকাল পর্যন্ত ভোগাধিকার সংরক্ষণ করে সম্পত্তি দানের বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধান ছিল না।

নতুন আইন অনুযায়ী জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণ করে সম্পত্তি দানকে সম্পত্তি হস্তান্তরের একটি স্বতন্ত্র পদ্ধতি হিসেবে বিবেচনা করা হবে। এই বিধান ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে।

আইনমন্ত্রী জানান, নতুন বিধানের কারণে প্রচলিত সাধারণ দান, মুসলিম আইনের অধীন হেবা কিংবা আইন দ্বারা স্বীকৃত অন্য কোনো ধরনের সম্পত্তি হস্তান্তর প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না এবং সাংঘর্ষিক পরিস্থিতিও তৈরি হবে না।

তবে বিলটির বিরোধিতা করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বিলটিকে শরিয়াবিরোধী বলে উল্লেখ করে তীব্র আপত্তি জানান। বিরোধী দল বিলটির ওপর ভোটে অংশ নেয়নি এবং বিল পাসের আগেই সংসদ থেকে ওয়াকআউট করে।

অন্যদিকে, সরকারি দলের পক্ষ থেকে বিলটিকে বাবা-মায়ের সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানানো হয়েছে। তাদের দাবি, নতুন আইনটি ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের নাগরিকদের সামাজিক ও আবাসন নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

Facebook Comments Box
See also  লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১০

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১১

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১২

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

১৩

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

১৫

মৃ*ত্যু*দণ্ডের পাশাপাশি কাদেরসহ ৫ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৬

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা

১৭

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসির নো কমেন্টস, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে সিদ্ধান্ত

১৮

শহীদ দুই সেনাসদস্যের পরিবার পাবে বাড়ি, চাকরি ও মাসিক ভাতা

১৯

লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার

২০