skynews
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার

লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে আটক করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার

পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ধানমন্ডি ২৭ নম্বরের মীনা বাজারের কফি হাউসে কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে বৈঠক করছিলেন আরজু। বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে গেলে তাদের সঙ্গে আরজু ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের বাগ্‌বিতণ্ডা এবং হাতাহাতি হয়।

একপর্যায়ে আরজুর সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও স্বাস্থ্যগত কারণে তিনি পালাতে পারেননি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানিয়েছে, লালমাটিয়ার মীনা বাজারের সামনে থেকে আজিজুল হক আরজুকে আটক করা হয়। এ সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আহত হন। তবে স্থানীয় সূত্রের দাবি, তাকে আটকে মারধর করার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের সহযোগিতায় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে আটক করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, আজিজুল হক আরজু হৃদ্‌রোগে আক্রান্ত। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, আটকের পর তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

৬৯ বছর বয়সী আজিজুল হক আরজু পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার স্থায়ী বাড়ি পাবনার আমিনপুর থানার নাটিয়াবাড়ী এলাকায়।

Facebook Comments Box
See also  মৌলভীবাজার টিভির এক যুগ পূর্তি ও বর্ষসেরা প্রতিনিধি সম্মাননা অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১০

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১১

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১২

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

১৩

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

১৫

মৃ*ত্যু*দণ্ডের পাশাপাশি কাদেরসহ ৫ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৬

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা

১৭

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসির নো কমেন্টস, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে সিদ্ধান্ত

১৮

শহীদ দুই সেনাসদস্যের পরিবার পাবে বাড়ি, চাকরি ও মাসিক ভাতা

১৯

লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার

২০