skynews
৮ অগাস্ট ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির ৩১ দফার প্রতিশ্রুতি রক্ষা না করাই কি জুলাই সনদ পালনের নমুনা: মঞ্জু

বিএনপির ৩১ দফার প্রতিশ্রুতি রক্ষা না করাই কি জুলাই সনদ পালনের নমুনা: মঞ্জু

বিএনপির ঘোষিত ৩১ দফার প্রতিশ্রুতি যথাযথভাবে পালন না করে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলা কতটা বিশ্বাসযোগ্য- এমন প্রশ্ন তুলেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বিএনপির ৩১ দফার প্রতিশ্রুতি রক্ষা না করাই কি জুলাই সনদ পালনের নমুনা: মঞ্জু

তিনি বলেন, সরকারি দলের নেতারা বারবার দাবি করছেন, তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। কিন্তু বিএনপির নিজেদের ঘোষিত ৩১ দফায় দেওয়া প্রতিশ্রুতিই যদি রক্ষা করা না হয়, তাহলে সেটি কীভাবে জুলাই সনদ বাস্তবায়নের দৃষ্টান্ত হতে পারে?

শনিবার (৮ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ৩১ দফার প্রথম দফা পড়ে শোনালেন মঞ্জু

সভায় মজিবুর রহমান মঞ্জু বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা হিসেবে ঘোষিত ৩১ দফার প্রথম দফা পড়ে শোনান। ওই দফায় প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি পরিহারের কথা বলা হয়েছে।

সম্প্রতি হবিগঞ্জে ছাত্রদলের হামলায় কিশোর আলিফের চোখ উৎপাটন এবং ঢাকার আলিয়া মাদ্রাসায় হামলায় জানালার কাঁচ ভাঙচুরের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সামান্য রাজনৈতিক সমালোচনার বিরুদ্ধেই যারা এতটা আগ্রাসী আচরণ করেন, তাদের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

মঞ্জু বলেন, সামান্য রাজনৈতিক সমালোচনার বিরুদ্ধে যারা এত আগ্রাসী মনোভাব পোষণ করেন, তাদের কোনো কথারই বিশ্বাসযোগ্যতা নাই।

জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপিকে নিষিদ্ধ করা হতো

আওয়ামী লীগ সরকারের সময়ের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী শাসনের সময়ে জুলুম-নিপীড়নের মাধ্যমে সব রাজনৈতিক দলকে দুর্বল করে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘তারা জুলুম নিপীড়ন করে সকল রাজনৈতিক দলকে দুর্বল করে দিয়েছিল। যদি জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হতো, তাহলে দুই মাসের মধ্যে বিএনপিকে নিষিদ্ধ করা হতো।

সভায় বিভিন্ন দলের নেতারা

রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান ও জাতির প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইউম সুবহানী।

See also  বগুড়ায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি নি*হ*ত, আহত নাতি

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের এবং নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা ইজহারসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০