skynews
১৬ অগাস্ট ২০২৬, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ছয় মাসের চ্যালেঞ্জ গ্রহণ, জ্বালানি সংকট সমাধানে ১৫ দফা পরিকল্পনা হাসনাতের

প্রধানমন্ত্রীর ছয় মাসের চ্যালেঞ্জ গ্রহণ, জ্বালানি সংকট সমাধানে ১৫ দফা পরিকল্পনা হাসনাতের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে প্রধানমন্ত্রী যে ছয় মাসের সময়সীমা দিয়েছেন, তা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

প্রধানমন্ত্রীর ছয় মাসের চ্যালেঞ্জ গ্রহণ, জ্বালানি সংকট সমাধানে ১৫ দফা পরিকল্পনা হাসনাতের

একই সঙ্গে সংকট মোকাবিলায় বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবগুলো বিবেচনা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলকে বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা দিতে ছয় মাসের সময়সীমা দিয়ে চ্যালেঞ্জ করেছেন। বিরোধী দল সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সংকট সমাধানে নিজেদের পরিকল্পনা তুলে ধরছে।

তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দেওয়ার আগেই জানতে পারতেন যে বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি—এই তিন মেয়াদে মোট ১৫ দফা সমাধান প্রস্তাব দিয়েছেন বলে জানান তিনি।

হাসনাতের ভাষ্য, এসব প্রস্তাবে সংকটের পেছনে নেওয়া ভুল সিদ্ধান্তগুলো চিহ্নিত করার পাশাপাশি কোন পর্যায়ে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা ধাপে ধাপে তুলে ধরা হয়েছে। ভর্তুকি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়েও সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। পাশাপাশি নাগরিক সমাজ ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মতামতও এ বিষয়ে এসেছে বলে জানান তিনি। এসব বিষয় জাতীয় দৈনিকে প্রকাশের পাশাপাশি বিভিন্ন সেমিনারেও আলোচনা হয়েছে বলে দাবি করেন হাসনাত।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বড় আকারের মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও এসব তথ্য তাঁর কাছে না পৌঁছানো দুঃখজনক।

প্রধানমন্ত্রীর টিমের সক্ষমতা নিয়ে প্রশ্ন

সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সংখ্যা উল্লেখ করে প্রধানমন্ত্রীর টিমের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলিয়ে প্রধানমন্ত্রীর সভাসদের সংখ্যা ৬২ জন। তাঁদের কেউ নাগরিকদের মতামত বা বিরোধী দলের প্রস্তাব পড়েননি দাবি করে তিনি বলেন, এটি গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে খারাপ উদাহরণ। তাঁর মতে, এখন প্রশ্ন শুধু নীতি নিয়ে নয়, প্রধানমন্ত্রীর টিমের সক্ষমতা, যোগ্যতা ও কার্যকারিতা নিয়েও।

See also  ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা করছে সরকার

এনসিপির দেওয়া ১৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীকে পড়ে দেখার আহ্বান জানান হাসনাত। তিনি জানান, এর মধ্যে পাঁচটি প্রস্তাব ৩০ দিনের মধ্যে, ছয়টি ৬ থেকে ১৮ মাসের মধ্যে এবং চারটি দীর্ঘমেয়াদে বাস্তবায়নের জন্য দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সংকট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ সংসদীয় অধিবেশন আয়োজনের যে অনুরোধ জানানো হয়েছে, সরকারকে তাতেও সাড়া দেওয়ার আহ্বান জানান তিনি।

ফুয়েল প্ল্যান নেই, কন্টিনজেন্সি প্ল্যান নেই

প্রশাসনে গত ছয় মাসে ব্যাপক দলীয় পদায়নের কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা ও ধারাবাহিকতা বা ‘ইনস্টিটিউশনাল মেমরি’ নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন হাসনাত।

এর ফলে ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান এবং ডিজাস্টার রিকভারি প্ল্যানের মতো গুরুত্বপূর্ণ প্রস্তুতি নেই বলেও দাবি করেন তিনি।

হাসনাত বলেন, বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট জায়গা থেকেই ভর্তুকি কমানো হয়েছে, অথচ ক্যাপাসিটি চার্জ বহাল রয়েছে। তাঁর অভিযোগ, সচিবালয়ে নতুন ও অনভিজ্ঞ কর্মকর্তারা এসেছেন এবং তাঁরা লবি গ্রুপের পরামর্শে পরিচালিত হচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১০

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১১

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১২

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৩

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৪

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১৫

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১৬

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৯

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

২০