
মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সরকারের কার্যক্রম প্রচারের আহ্বান
নারীরা যেন নির্বিঘ্নে কথা বলতে ও চলাফেরা করতে পারেন, তাদের সেই নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের সময়ের অন্যতম বড় প্রাপ্তি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সরকার গঠনের পেছনে বিএনপির প্রতিটি নেতা-কর্মীর রক্ত ও ঘাম রয়েছে। তাই সরকারের বিভিন্ন অর্জন ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।
নারীদের নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে এসব উদ্যোগও ব্যাপকভাবে প্রচারের জন্য মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
রিজভী বলেন, ফ্যাসিবাদের সময় সরকারি দলের নেতা-কর্মীরা যেভাবে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছিল, বর্তমানে সেই সুযোগ আর নেই।
তিনি বলেন, নারীদের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে জানানোও গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন