skynews
৫ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: প্রাপ্তি-অপ্রাপ্তির মূল্যায়নে নাহিদ ইসলাম, উঠে এলো সংস্কার, বিচার ও রাজনীতির নানা প্রশ্ন

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: প্রাপ্তি-অপ্রাপ্তির মূল্যায়নে নাহিদ ইসলাম, উঠে এলো সংস্কার, বিচার ও রাজনীতির নানা প্রশ্ন

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাপ্তি-অপ্রাপ্তির নানা দিক তুলে ধরেছেন নাহিদ ইসলাম। দীর্ঘ এই আলোচনায় তিনি রাজনৈতিক স্বাধীনতা, সংস্কার, বিচার, অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা বক্তব্য দেন।

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: প্রাপ্তি-অপ্রাপ্তির মূল্যায়নে নাহিদ ইসলাম, উঠে এলো সংস্কার, বিচার ও রাজনীতির নানা প্রশ্ন

সাক্ষাৎকারের শুরুতেই বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন রাজনৈতিক স্বাধীনতা। তবে সময়ের সঙ্গে সঙ্গে সংস্কার ও কাঙ্ক্ষিত পরিবর্তনের আকাঙ্ক্ষা ধূসর হয়ে যাচ্ছে। সংস্কার, বিচার এবং গণভোট বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ যে অবস্থায় পৌঁছেছিল, সেখান থেকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে। তবুও আগামী প্রজন্ম এবং বাংলাদেশের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হয়ে থাকবে।

এ অবস্থার জন্য অন্তর্বর্তী সরকারের ভূমিকার দিকেই ইঙ্গিত করেন নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, সরকারটির চরিত্র শুরু থেকেই স্পষ্ট ছিল না। এটি কি কেবল জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন আয়োজনের জন্য একটি কেয়ারটেকার সরকার, নাকি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশকে নেতৃত্ব দিয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়নের সরকার—এ প্রশ্নের সুস্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েই প্রয়োজনীয় সংস্কার এবং সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া উচিত ছিল। তাঁর মতে, বিপ্লব-পরবর্তী সময়ে সর্বদলীয় রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলা বাস্তবে সম্ভব হয়নি। বরং অন্তর্বর্তী সরকারেরই প্রয়োজনীয় পরিবর্তন আনার সক্ষমতা ছিল। কিন্তু এখন কোনো বিষয়ে ঐকমত্য হলেও নির্বাচিত সরকার তা মানছে না।

বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, বর্তমানে অন্তর্বর্তী সরকারের অনেকেই নিজেদের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাঁর মতে, বিচার ও সংস্কার বাস্তবায়নে যে ঘাটতি রয়েছে, তার দায় সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর সরকার কী অর্জন করেছে, সেটিই এখন বড় প্রশ্ন। বাজেটে কিছু আর্থিক সহায়তার ব্যবস্থা অন্তর্বর্তী সরকার রেখে গেলেও গণভোটের রায় বাস্তবায়ন হয়নি এবং বিচার প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

See also  ‘বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না’— পররাষ্ট্রমন্ত্রী

একই সঙ্গে বিএনপিরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, অতীতের সব গণঅভ্যুত্থানের সুবিধাভোগী হওয়া সত্ত্বেও দলটি কোনো অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি। যার পরিণতিও তাদের জন্য ইতিবাচক হয়নি।

তবে জাতীয় স্বার্থে সরকারের যৌক্তিক সমালোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। পাশাপাশি সংস্কার বাস্তবায়নের পক্ষে জনমত গড়ে তোলা এবং জনগণকে সংগঠিত করাই এনসিপির লক্ষ্য বলে উল্লেখ করেন। তিনি স্পষ্ট করে বলেন, দাবি আদায়ে আরেকটি গণঅভ্যুত্থান জাতীয় নাগরিক পার্টির আকাঙ্ক্ষা নয়। তাঁর ভাষায়, “ফের গণঅভ্যুত্থান হোক বা সরকার সে ধরনের পরিস্থিতিতে যাক—এনসিপি তা চায় না। সব দাবি আদায়ের জন্য বারবার গণঅভ্যুত্থানের প্রয়োজন হওয়া উচিত নয়।”

সাক্ষাৎকারের শেষদিকে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১১ নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি জানান, এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। তবে বিরোধী দল হওয়ায় এনসিপির কাজ করার সুযোগ সীমিত এবং বরাদ্দও কম। তাঁর অভিযোগ, সরকারের সমালোচনা করলে বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে আরও চাপের মুখে পড়তে হয়।

এ ছাড়া সিটি করপোরেশনের দলীয় প্রশাসক স্থানীয় পরাজিত প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকায় অস্থিরতা তৈরি করছেন বলেও দাবি করেন তিনি। পাশাপাশি সংরক্ষিত মহিলা সংসদ সদস্যদের বিরোধীদলীয় আসনগুলোর দায়িত্ব দেওয়া হতে পারে—এমন গুঞ্জনের কথাও উল্লেখ করেন। এসব প্রতিকূলতা সত্ত্বেও এলাকায় উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

সাক্ষাৎকারের একেবারে শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাবের পাশাপাশি সংস্কারের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান বিরোধীদলীয় চিফ হুইপ। একই সঙ্গে সরকারকে সংস্কার বাস্তবায়নে বাধ্য করাই এনসিপির আগামীর রাজনৈতিক লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

১০

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

১১

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

১২

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

১৩

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১৪

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১৫

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১৬

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১৭

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

১৮

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

২০