skynews
১৬ অক্টোবর ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত দুই পুলিশ সদস্য

গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত দুই পুলিশ সদস্য

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফাঁড়িতে কর্মরত দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।

গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত দুই পুলিশ সদস্য

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামদা, চাপাতি, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল ব্যক্তি জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এতে টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক আহত হন।

সূত্র জানায়, জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে স্টেশনে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য ও নিরাপত্তাকর্মীরা যৌথ অভিযান চালান। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়। পরে তাদের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

আটকের খবর ছড়িয়ে পড়ার পর বিকেলে আটক ব্যক্তিদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে ফাঁড়িতে হামলা চালায় বলে জানা গেছে। দেশীয় অস্ত্র নিয়ে তারা ফাঁড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আটক দুজনকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে হামলাকারীদের আঘাতে টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক গুরুতর আহত হন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ও বিভিন্ন ভিডিও ফুটেজে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দলকে অস্ত্র হাতে পুলিশ ফাঁড়ি ঘেরাও করতে দেখা গেছে। ফুটেজে ফাঁড়ি ভাঙচুরের পাশাপাশি আশপাশের অবকাঠামো ও বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্যও রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, আটক আসামিদের ছিনিয়ে নিতেই দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালানো হয়। এতে পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ওসি আরও জানান, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে এবং আটক ব্যক্তিদের মাদক কারবারের অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
See also  বগুড়ায় বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নি*হ*ত ২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

১

নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

২

শ্রমিক অসন্তোষ নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাকশিল্প মালিকদের বৈঠক

৩

সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ এর অভিযানে ধর্ষন মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ নাইফ হাসান (২৭) গ্রেফতার

৪

বগুড়ায় ট্যাপেন্টাডল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

৫

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ নিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি চায় ভারত

৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান

৭

পোশাক কারখানায় উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

৮

গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর নয়, স্নাতক ডিগ্রিই যথেষ্ট

৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১০

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

১১

ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১২

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার, জামিন পেলেন সেই নারী

১৩

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির ক্ষমতা বৃদ্ধি, সিসি ক্যামেরায় নজরদারিসহ নানা উদ্যোগ

১৪

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

১৫

ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতেই এমপিকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, উত্তেজনা

১৬

নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি: সিইসি

১৭

১৮ দিন ধরে বন্ধ রিয়াদ-দাম্মামের ফ্লাইট, এয়ারলাইন্সের ক্ষতি ১০০ কোটি টাকা

১৮

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

১৯

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ হস্তান্তর, ১০ দিন পর উদ্ধার শিক্ষিকার দেহাবশেষ

২০