skynews
২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নি*হ*ত ২

বগুড়ায় বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নি*হ*ত ২

বগুড়ার শেরপুরে মহাসড়কের ওপর বিকল হয়ে পড়া কাঠবোঝাই ট্রাক মেরামতের সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় দুইজন নি*হ*ত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বগুড়ায় বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নি*হ*ত ২

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নি*হ*তরা হলেন বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার বাসিন্দা মামুন হোসেন ও হানজালা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মহিপুর এলাকায় ঢাকাগামী একটি কাঠবোঝাই ট্রাক বিকল হয়ে মহাসড়কের ওপর দাঁড়িয়ে পড়ে। পরে ট্রাকটির মেরামতের কাজ শুরু করেন তিন ব্যক্তি। তারা সড়কের ওপর দাঁড়িয়ে ট্রাকটি ঠিক করছিলেন।

রাত সাড়ে ১১টার দিকে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের শেরপুর স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃ*ত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ফায়ার সার্ভিসের শেরপুর স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া যানবাহনটি পালিয়ে গেছে। সেটিকে শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box
See also  রিভার প্লেটের জাদুঘরে মেসির বিদায়ী জার্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

১

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

২

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

৩

নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

৪

শ্রমিক অসন্তোষ নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাকশিল্প মালিকদের বৈঠক

৫

সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ এর অভিযানে ধর্ষন মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ নাইফ হাসান (২৭) গ্রেফতার

৬

বগুড়ায় ট্যাপেন্টাডল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

৭

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ নিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি চায় ভারত

৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান

৯

পোশাক কারখানায় উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর নয়, স্নাতক ডিগ্রিই যথেষ্ট

১১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

১৩

ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১৪

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার, জামিন পেলেন সেই নারী

১৫

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির ক্ষমতা বৃদ্ধি, সিসি ক্যামেরায় নজরদারিসহ নানা উদ্যোগ

১৬

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

১৭

ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতেই এমপিকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, উত্তেজনা

১৮

নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি: সিইসি

১৯

১৮ দিন ধরে বন্ধ রিয়াদ-দাম্মামের ফ্লাইট, এয়ারলাইন্সের ক্ষতি ১০০ কোটি টাকা

২০