skynews
২ নভেম্বর ২০২৬, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ নিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি চায় ভারত

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ নিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি চায় ভারত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা ‘সেভেন সিস্টার্সে’ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাংলাদেশের পার্বতীপুর দিয়ে ৭৬৫ কেভির উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের অনুমতি চেয়েছে ভারত। তবে সমান সুযোগ এবং আঞ্চলিক গ্রিড ব্যবস্থার নিশ্চয়তা ছাড়া বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে একক কোনো সঞ্চালন লাইন নির্মাণের অনুমতি না দেওয়ার অবস্থান জানিয়েছে ঢাকা। বিদ্যুৎ বিভাগের উচ্চপর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ নিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি চায় ভারত

গত ৯ ও ১০ অক্টোবর ভারতের মুম্বাইয়ে বিশ্বব্যাংকের আয়োজনে বিদ্যুৎ সচিবদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

সম্মেলনে ভারত তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের পার্বতীপুর দিয়ে প্রায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সঞ্চালন করিডর ব্যবহারের অনুমতি চায়। ভারতীয় পক্ষ জানায়, এই সঞ্চালন লাইনের মাধ্যমে বাংলাদেশও প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ আমদানি করতে পারবে।

তবে বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের এক নীতিনির্ধারক নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে জানান, বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, সমান সুযোগ নিশ্চিত না হলে এ ধরনের করিডরের অনুমতি দেওয়া হবে না।

তিনি বলেন, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের সরাসরি গ্রিড সংযোগ থাকা প্রয়োজন। এটি আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড হিসেবেও গড়ে তোলা যেতে পারে। এ ক্ষেত্রে ভারত-ভুটান-বাংলাদেশ কিংবা নেপাল-ভারত-বাংলাদেশ-যেকোনো আঞ্চলিক সংযোগ বিবেচনায় আসতে পারে। বাংলাদেশ কোনো একক দ্বিপক্ষীয় ব্যবস্থার পরিবর্তে আঞ্চলিক গ্রিড সংযোগের ওপর গুরুত্ব দিচ্ছে।

আগেও ভারতের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগে গত ১৯ ও ২০ জুলাই দুই দেশের বিদ্যুৎ সচিব পর্যায়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে ভারতের এই করিডর প্রস্তাব নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল।

ওই সময়ের নথিপত্রে ২০২৫ সালে সঞ্চালন লাইনের নির্মাণকাজ শুরু করে ২০২৮ সালের মধ্যে শেষ করার পরিকল্পনার কথা উল্লেখ ছিল। তবে শেষ পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেয়নি।

See also  মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকেও উঠেছিল বিষয়টি

গত ৬ আগস্ট ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকেও তিনি ৭৬৫ কেভি গ্রিড লাইন নির্মাণের বিষয়টি উত্থাপন করেন।

পরে এ বিষয়ে যুগান্তরকে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী বলেন, ভারত যেভাবে বাংলাদেশের ওপর দিয়ে গ্রিড লাইন নিয়ে যেতে চাচ্ছে, বাংলাদেশ সেভাবে বিষয়টি বিবেচনা করছে না।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ভারতের প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের অবস্থান হলো-শুধু ভারতের বিদ্যুৎ সরবরাহের সুবিধা নয়, বরং নেপাল ও ভুটানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যুৎ বাণিজ্যের সুযোগ নিশ্চিত করে একটি আঞ্চলিক গ্রিড ব্যবস্থা গড়ে তোলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

১

শ্রমিক অসন্তোষ নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাকশিল্প মালিকদের বৈঠক

২

সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ এর অভিযানে ধর্ষন মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ নাইফ হাসান (২৭) গ্রেফতার

৩

বগুড়ায় ট্যাপেন্টাডল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

৪

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ নিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি চায় ভারত

৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান

৬

পোশাক কারখানায় উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

৭

গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর নয়, স্নাতক ডিগ্রিই যথেষ্ট

৮

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

১০

ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১১

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার, জামিন পেলেন সেই নারী

১২

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির ক্ষমতা বৃদ্ধি, সিসি ক্যামেরায় নজরদারিসহ নানা উদ্যোগ

১৩

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

১৪

ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতেই এমপিকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, উত্তেজনা

১৫

নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি: সিইসি

১৬

১৮ দিন ধরে বন্ধ রিয়াদ-দাম্মামের ফ্লাইট, এয়ারলাইন্সের ক্ষতি ১০০ কোটি টাকা

১৭

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

১৮

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ হস্তান্তর, ১০ দিন পর উদ্ধার শিক্ষিকার দেহাবশেষ

১৯

ভারতীয় গোয়েন্দার সঙ্গে জামায়াত নেতার বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ রাশেদ খানের

২০