skynews
২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৮ দিন ধরে বন্ধ রিয়াদ-দাম্মামের ফ্লাইট, এয়ারলাইন্সের ক্ষতি ১০০ কোটি টাকা

১৮ দিন ধরে বন্ধ রিয়াদ-দাম্মামের ফ্লাইট, এয়ারলাইন্সের ক্ষতি ১০০ কোটি টাকা

সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন প্রবাসী যাত্রীরা। টানা ১৮ দিন ধরে এই দুই রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো। আগামী ৪ নভেম্বর পর্যন্ত রুট দুটিতে ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

১৮ দিন ধরে বন্ধ রিয়াদ-দাম্মামের ফ্লাইট, এয়ারলাইন্সের ক্ষতি ১০০ কোটি টাকা

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সৌদি আরবে হুতিদের হামলার জেরে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বন্ধ রয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছেন সৌদি আরবগামী প্রবাসীরা। কর্মস্থলে অনুপস্থিতি, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং অভিবাসনসংক্রান্ত জটিলতার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে তাঁদের মধ্যে।

টানা ১৮ দিনে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী ১৫৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২৪১ জন যাত্রী। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত নয়। যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, তাঁদের জেদ্দা ও মদিনা হয়ে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, সৌদি আরবের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিমান পরিবহন খাতে বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে। অস্থিরতার কারণে ওমরাহ পালনের পরিকল্পনা করা অনেক যাত্রীও ভ্রমণ থেকে বিরত থাকছেন।

তিনি বলেন, “সব এয়ারলাইন্স মিলে যদি বলি শত কোটি টাকার ক্ষতি হয়েছে, তাহলে আমার মনে হয় বর্তমান যে অবস্থা সেটি সেই পর্যায়ে পৌঁছে গেছে।”

সংকটে ট্রাভেল এজেন্সিগুলোও

ফ্লাইট বন্ধের প্রভাব শুধু এয়ারলাইন্সের মধ্যেই সীমাবদ্ধ নেই; সংকটে পড়েছেন ট্রাভেল এজেন্টরাও। তাঁদের দাবি, নিরাপত্তা ঝুঁকির কারণে বিভিন্ন দেশের যাত্রীরা মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট এড়িয়ে চলছেন। এর প্রভাব পড়েছে ওমরাহ যাত্রাতেও।

ইনোগ্লোব ট্রাভেল অ্যান্ড ট্যুরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসলিম আমিন শোভন বলেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ইউরোপগামী যাত্রীদের মধ্যেও টিকিট বাতিলের প্রবণতা বেড়েছে।

See also  মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি গাজী মাহবুব ও এসআই নির্বাচিত হলেন জয়ন্ত সরকার

তিনি জানান, ইউরোপগামী ক্ষেত্রে ৭০ শতাংশের বেশি টিকিট বাতিল হয়েছে বলে তাঁদের পর্যবেক্ষণ। অনেক যাত্রী মধ্যপ্রাচ্যের রুট ব্যবহার করে ভ্রমণ করতে চাইছেন না। ফলে তাঁদের জন্য নতুন করে টিকিটের ব্যবস্থা করতে হচ্ছে। একই সঙ্গে ওমরাহ পালনের জন্য বুকিং দেওয়া যাত্রীরাও সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন রয়েছেন।

এ অবস্থায় ফ্লাইট চলাচল বন্ধ থাকা এবং যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তনের কারণে এয়ারলাইন্স ও পর্যটন খাতে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাক কারখানায় উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

১

গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর নয়, স্নাতক ডিগ্রিই যথেষ্ট

২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

৪

ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৫

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার, জামিন পেলেন সেই নারী

৬

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির ক্ষমতা বৃদ্ধি, সিসি ক্যামেরায় নজরদারিসহ নানা উদ্যোগ

৭

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

৮

ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতেই এমপিকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, উত্তেজনা

৯

নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি: সিইসি

১০

১৮ দিন ধরে বন্ধ রিয়াদ-দাম্মামের ফ্লাইট, এয়ারলাইন্সের ক্ষতি ১০০ কোটি টাকা

১১

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

১২

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ হস্তান্তর, ১০ দিন পর উদ্ধার শিক্ষিকার দেহাবশেষ

১৩

ভারতীয় গোয়েন্দার সঙ্গে জামায়াত নেতার বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ রাশেদ খানের

১৪

এইচএসসির ফল জানতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে

১৫

জাপানের সঙ্গে গোপন চুক্তি করে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপির অভিযোগ

১৬

আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না: ডা. শফিকুর রহমান

১৭

ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে সচিবালয় ও বাংলাদেশ ব্যাংক

১৮

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, সাগরে উত্তাল পরিস্থিতির আশঙ্কা

১৯

৯ মাস পর ১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন, পর্যটকদের মানতে হবে ১২ বিধিনিষেধ

২০