skynews
২৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতেই এমপিকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, উত্তেজনা

ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতেই এমপিকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, উত্তেজনা

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজায় ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতে গিয়ে স্থানীয় লোকজনের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে পড়েছেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। তিনি শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নুরুজ্জামান মিন্টুর বাবা।

ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতেই এমপিকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, উত্তেজনা

স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মারা যান। মঙ্গলবার রাত ১০টার দিকে গুরুদাসপুরের বিলচলন সামসুজ্জোহা কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন সংসদ সদস্য আব্দুল আজিজ। এ সময় তিনি নিহত শাকিলের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিলে উপস্থিত মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাঁরা এমপির উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরে জানাজা শেষ করেই সেখান থেকে ফিরে যান তিনি।

জানাজার পর শপিংমলে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

এদিকে শাকিল ইসলামের জানাজা শেষে গুরুদাসপুরের চাচকৈড় বাজারে আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনের মালিকানাধীন রাস শপিং মলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

রাসেল হোসাইন অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই একটি মহল বিভিন্নভাবে শপিংমলটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল। শাকিলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই মহল সুযোগটি কাজে লাগিয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় তাঁর প্রায় পাঁচ কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেন রাসেল। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, শপিংমল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শাকিল ইসলামের জানাজায় জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাক কারখানায় উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

১

গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর নয়, স্নাতক ডিগ্রিই যথেষ্ট

২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

৪

ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৫

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার, জামিন পেলেন সেই নারী

৬

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির ক্ষমতা বৃদ্ধি, সিসি ক্যামেরায় নজরদারিসহ নানা উদ্যোগ

৭

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

৮

ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতেই এমপিকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, উত্তেজনা

৯

নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি: সিইসি

১০

১৮ দিন ধরে বন্ধ রিয়াদ-দাম্মামের ফ্লাইট, এয়ারলাইন্সের ক্ষতি ১০০ কোটি টাকা

১১

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

১২

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ হস্তান্তর, ১০ দিন পর উদ্ধার শিক্ষিকার দেহাবশেষ

১৩

ভারতীয় গোয়েন্দার সঙ্গে জামায়াত নেতার বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ রাশেদ খানের

১৪

এইচএসসির ফল জানতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে

১৫

জাপানের সঙ্গে গোপন চুক্তি করে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপির অভিযোগ

১৬

আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না: ডা. শফিকুর রহমান

১৭

ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে সচিবালয় ও বাংলাদেশ ব্যাংক

১৮

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, সাগরে উত্তাল পরিস্থিতির আশঙ্কা

১৯

৯ মাস পর ১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন, পর্যটকদের মানতে হবে ১২ বিধিনিষেধ

২০