skynews
৩ অগাস্ট ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান-যুক্তরাষ্ট্রে কোনো আলোচনা চলছে না, জানাল তেহরান; হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গেই মনোযোগ

ইরান-যুক্তরাষ্ট্রে কোনো আলোচনা চলছে না, জানাল তেহরান; হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গেই মনোযোগ

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ধরনের আলোচনা চলছে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রাতে ইরানের ওপর “ব্যাপক” হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা দেন। এরপর তিনি দাবি করেন, সোমবার থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আলোচনা শুরু হবে।

ইরান-যুক্তরাষ্ট্রে কোনো আলোচনা চলছে না, জানাল তেহরান; হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গেই মনোযোগ

তবে ট্রাম্পের ওই বক্তব্য নাকচ করে ইসমাইল বাঘাই বলেন, তেহরান এখন পুরোপুরি হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে চলমান আলোচনায় মনোযোগ দিচ্ছে। গত আট দিন ধরে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো ওমানের পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে অস্থায়ীভাবে হলেও যত দ্রুত সম্ভব একটি পথ নির্ধারণ করা, যাতে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা যায়।”

বাঘাই আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ হওয়ার কারণ ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা; ওমানের সঙ্গে কোনো বিরোধের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, ওমানের সঙ্গে সমঝোতা হলেও সেটি স্বয়ংক্রিয়ভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার অর্থ নয়। তাঁর ভাষায়, “নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা প্রণালি খোলার একটি শর্ত, তবে এটিই একমাত্র শর্ত নয়।

Facebook Comments Box
See also  সমন্বিত উদ্যোগেই দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় মিলবে টেকসই সমাধান: স্থানীয় সরকারমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

৩

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

৪

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

৬

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

৭

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু

৮

মোংলা বন্দরে নতুন দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

৯

রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৪

১০

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১১

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

১২

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

১৪

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

১৫

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

১৬

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

১৭

সৌদি আরবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩ হাজার ৮০০ রিয়াল

১৮

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

২০