skynews
২৭ অগাস্ট ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ২ লাখ ১ হাজার টাকা ছিনতাই

উত্তরায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে প্রকাশ্যে অস্ত্রের মুখে ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে সোনারগাঁও জনপথ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে এ ঘটনা ঘটে।

উত্তরায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই

ছিনতাইয়ের শিকার নাদিম আহমেদ সুজন নূর নাফি ডেভেলপারস লিমিটেডের সহকারী হিসাবরক্ষক। প্রতিষ্ঠানের উত্তরা ১১ নম্বর সেক্টরের কার্যালয় থেকে টাকা নিয়ে রাজউকের ফি জমা দিতে তিনি উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকের উদ্দেশে রওনা হন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁও জনপথ সড়কের ওই এলাকায় পৌঁছালে এক ব্যক্তি রিকশা থামানোর সংকেত দেন। রিকশা থামানোর পর আরও তিনজন সেখানে এসে জড়ো হন। তাদের মধ্যে একজন নাদিম আহমেদের দিকে পিস্তল তাক করে নিজেকে ‘পিস্তল বাবু’ বলে পরিচয় দেন।

একপর্যায়ে তার কাছে থাকা ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নূর নাফি ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনির হোসেন বলেন, অফিস থেকে রাজউকের ফি জমা দিতে জনতা ব্যাংকে যাওয়ার সময়ই সুজন ছিনতাইয়ের শিকার হয়েছেন।

তিনি জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনার খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
See also  ১২ নভেম্বর প্রথম ধাপে ৮০ উপজেলায় ইউপি নির্বাচন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

১০

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

১১

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

১২

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১৩

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১৪

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১৫

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৬

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৭

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১৮

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১৯

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

২০