
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
এর আগে ক্যাম্পাসে পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। দুই ছাত্রসংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ১৪৪ ধারা জারির মাধ্যমে ক্যাম্পাসে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন