skynews
২২ অগাস্ট ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়া নেই

প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো তাড়াহুড়া নেই

তিনি বলেছেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে আলোচনায় অগ্রগতি হলে উপযুক্ত সময়েই ভারত সফর করা হবে।

শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো তাড়াহুড়া নেই

হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো দেশের সঙ্গেই সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ নেই।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাব্য সময় জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আলোচনায় কিছুটা অগ্রগতি হলে এবং জাতীয় স্বার্থের বিষয়গুলোতে ভিত্তি তৈরি হলে উপযুক্ত সময়ে সফর হবে। ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে কার্যকর ও ইতিবাচক সম্পর্ক থাকা প্রয়োজন।

তবে জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, শুধু ভারতের ক্ষেত্রেই নয়, কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গেও কথা বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর দেড় হাজার মানুষ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসী হিসেবে সেখানে অবস্থান করছেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলার বিচারিক প্রক্রিয়ার ফল এসেছে এবং আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাই শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের ফেরত আনার বিষয়টি কোনো নতুন শর্ত বা নতুন ধরনের সম্পৃক্ততার বিষয় নয়; এটি চলমান একটি প্রক্রিয়া।

ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ অন্য অপরাধীদের ফিরিয়ে আনা বাংলাদেশের মানুষের প্রত্যাশার সঙ্গে জড়িত উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, আরও অনেক অপরাধী ভারতে পালিয়ে আছেন। তাদের ফিরিয়ে আনা বাংলাদেশের মানুষের স্বাভাবিক দাবি ও অনুভূতির বিষয়। এ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়েই ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত হতে চায়।

See also  সেপ্টেম্বরের শেষ থেকে মালয়েশিয়ায় যাবে বাংলাদেশি কর্মী, ছয় মাসে ২ লাখ পাঠানোর লক্ষ্য

প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো তাড়াহুড়া নেই জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে যদি আগামীকালও কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়, তাহলে আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহেও সফর হতে পারে। তবে নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সফর করার চাপ নেই।

প্রধানমন্ত্রী পর্যায়ের সফরের আগে যথাযথ প্রস্তুতি ও আলোচনা প্রয়োজন বলেও জানান হুমায়ুন কবির। তিনি বলেন, দুই দেশের মধ্যে আলোচনার অনেক বিষয় রয়েছে এবং সেগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে। সরকারপ্রধানের সফর হুট করে আয়োজনের বিষয় নয়।

তিনি আরও বলেন, দুই দেশের সরকারপ্রধানের বৈঠকের আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও একটি শক্ত ভিত্তি তৈরি করা দরকার। বাংলাদেশ বর্তমানে সেই কাজই করছে।

ভারতের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব ও সদিচ্ছার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

১০

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১১

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১২

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১৩

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৪

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৫

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১৬

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১৭

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৮

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৯

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

২০