skynews
১৯ জুলাই ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণশুনানির পর অবশেষে বগুড়ার তিন ইউনিয়নের যে নাম করা হলো

গণশুনানির পর বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তন, ঘোষণা জেলা প্রশাসকের

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার আলোচিত তিনটি নতুন ইউনিয়নের নাম গণশুনানির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। রোববার জেলা প্রশাসক তৌফিকুর রহমান নতুন নামগুলো ঘোষণা করেন।

গণশুনানির পর বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তন, ঘোষণা জেলা প্রশাসকের

ঘোষণা অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নতুন নাম রাখা হয়েছে বেতগাড়ী ইউনিয়ন। একইভাবে মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে রহবল ইউনিয়ন রাখা হয়েছে।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রশাসনের সমন্বয় সভায় নতুন নামগুলো অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন শেষে নতুন নামগুলো সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ১৪ জুন জারি করা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় তিনটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। তখন ইউনিয়নগুলোর নাম রাখা হয়েছিল মীরবাড়ি ইউনিয়ন, সীমান্ত ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়ন।

এর মধ্যে মীরবাড়ি ইউনিয়ন নামটি বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম অনুসারে রাখা হয়েছিল। পরে বিষয়টি নিয়ে আলোচনা ও গণশুনানির পর ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box
See also  অতিরিক্ত ভোল্টেজে রাজশাহীর তিন মহল্লায় পুড়ল টিভি-ফ্রিজসহ ইলেকট্রনিক পণ্য

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনজীবন কঠিন হবে: খেলাফত মজলিস

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে

রাতের উত্তেজনার পর সকাল থেকে স্বাভাবিক রাজশাহী রেলস্টেশন

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, গন্ধমতিতে দ্বিতীয় জানাজা

হাসানুল হক ইনুর পূর্ণাঙ্গ রায় প্রকাশ, তিন অভিযোগে ১০ বছরের সাজা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ২, স্প্লিন্টার বিদ্ধ

ময়মনসিংহে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত সম্পর্কে তাৎক্ষণিক তথ্য নেই

১০

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

১১

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

১২

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

১৩

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

১৪

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

১৫

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

১৬

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

১৭

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

১৮

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

১৯

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

২০