
দেশে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃ*ত্যু হয়েছে। মৃ*তদের মধ্যে পাঁচজনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মা*রা গেছেন ৮১৬ শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃ*ত্যু হয়েছে আরও ৯৯ শিশুর। উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃ*ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে।
গত ২৪ ঘণ্টায় ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৩০ জনে।
অন্যদিকে, গত এক দিনে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের শরীরে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।
দেশে চলমান হাম পরিস্থিতি নিয়ে এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণের তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির প্রতিবেদনে বাংলাদেশে হামের সংক্রমণ, মৃ*ত্যু ও হাসপাতালে ভর্তির ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে।
মন্তব্য করুন